ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কলাপাড়ায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫


কলাপাড়ায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

পটুয়াখালী: কলাপাড়ায় কুয়াাকাটা যুবদলের সাধারণ সম্পাদক, বাংলাভিশন টেলিভিশনের কলাপাড়া কুয়াাকাটা প্রতিনিধি ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সদস্য জহিরুল ইসলাম মিরনকে হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫ টায় বিএনপির দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক ও প্রদক্ষিণ শেষে বিএনপির দলীয় কার্যালয়ে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান টুলু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন -অর- রশিদ, যুগ্ম আহবায়ক কবির মৃধা প্রমূখ।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপি’র সভাপতি গাজী ফারুক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারসহ উপজেলা বিএনপি, উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দুইদিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো আসামী সনাক্ত করতে পারিনি প্রশাসন। ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে উপজেলা বিএনপি’র পক্ষ থেকে লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবো।

উল্লেখ্য, বাংলাভিশন টিভির কুয়াকাটা প্রতিনিধি সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তিনি বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:০৬:১৫   ৩৯৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ