ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা অন্তর নিখোঁজ

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা অন্তর নিখোঁজ


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫


গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা অন্তর নিখোঁজ

পটুয়াখালী: কলাপাড়ায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ-সম্পাদক কলাপাড়ার ধানখালী ইউপির লোন্দা গ্রামের বাসীন্দা রবিউল আউয়াল অন্তর (৩০) বৃহস্পতিবার মধ্য রাত থেকে নিখোঁজ রয়েছে।রবিউল আউয়াল অন্তর কলাপাড়া উপজেলার ধানখালী ইউপির লোন্দা গ্রামের বাসীন্দা মোঃ সোলাইমান মৃধার ছোট ছেলে।

নিখোঁজ রবিউল আউয়াল অন্তরের বড় ভাই মোঃ তুষার আল মামুন বাদি হয়ে কলাপাড়া থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়রি রুজু করেন। সাধারণ ডায়রিতে বলা হয়েছে আমার ছোট ভাই মোঃ রবিউল আউয়াল অন্তর গতকাল বৃহস্পতিবার মহিলা কলেজ রোড কলাপাড়া পৌরসভাস্থ তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান গ্রাফিক্স ওয়ার্ল্ড হতে রাত অনুমান ১০.৪৫ ঘটিকা সময় দোকান বন্ধ করে বাসায় যাচ্ছিলেন।

এর পর থেকে তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। রাত আনুমানিক ০১.০০ ঘটিকার সময় ডিউটিরত অফিসার আমাকে ফোন করে অবহিত করেন যে, কলাপাড়া থানাধীন টিয়াখালী ৪ লেন ও ৬ লেন এর মাঝামাঝি হাইওয়ের রাস্তার পাশে মোঃ রবিউল আউয়াল অন্তর এর ব্যাক্তিগত মোটরসাইকেলের হেলমেট পাওয়া গেছে।

উল্লেখ্য যে বিবাদীগণের সাথে ইঈচঈখ এ ক্ষতিগ্রস্ত পরিবারের অধিকার আদায়ের জন্য ক্ষতিগ্রস্ত পরিবার নিয়ে মোঃ রবিউল আউয়াল অন্তর আন্দোলন করে যাচ্ছিলেন। প্রকাশ থাকে যে,শুক্রবার(৭ফেব্রুয়ারি) মোঃ রবিউল আউয়াল অন্তর এর নেতৃত্বে মানবববন্ধন কর্মসূচি পালন করার কথা ছিল। তাই ইঈচঈখ কতৃপক্ষের রোষানলে পড়েন।

এছাড়াও টহল পলিশ এসআই (নিঃ) ফোরকান মিয়া জিডি নং ২৬৩ তারিখ ৬/২/২৫ খ্রি: মূলে মোবাইল ০৭ ডিউটি করা কালীন রাত ০০:৩৪ ঘটিকায় ডিউটি অফিসারের মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ পাই যে কলাপাড়া থানাধীন টিয়াখালী ইউনিয়নের রজপাড়া সুইস গেটের সামনে ঢাকা কুয়াকাটা সড়কের পাশে একটি মোটর বাইক পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পাই একটি কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

ঘটনাস্থলে উপস্থিত পায়রা বন্দর কর্তৃপক্ষের সিকিউরিটি গার্ড ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে মোটর সাইকেলটি জব্দ করা হয়। মোটরসাইকেলটির সামনে রবিউল ইস অন্তর লেখা রয়েছে। মোটর সাইকেলটির রেজি: নং পটুয়াখালী ল-১১-৪৭৯৫। মোটর সাইকেলটি বর্তমানে কলাপাড়া থানা হেফাজতে রয়েছে। বিষয়টি ভবিষ্যতের জন্য ডায়রী ভুক্ত করা হইল।

রবিউল আউয়াল অন্তর নিখোঁজ হাওয়ার ঘটনায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। এদিকে মধ্যরাত থেকে নিখোঁজ হাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম বলেন, রবিউল আউয়াল অন্তর নিখোঁজের বিষয়টি অবগত আছি আইনি প্রক্রিয়া চলমান আছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৩:৫৮:৪৬   ৩৪৭ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কাঁঠালিয়ায় ব্যবসায়ীর রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ
দুমকিতে কেনাকাটায় জমছে ঈদ বাজার
কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক ছোট ভাইয়ের মারধরের শিকার বড় ভাই
কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা



আর্কাইভ