ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দ্বিতীয় বিয়ের পিঁড়িতে স্বামী, প্রথম স্ত্রীকে রাস্তায় ফেলে মারধর

দ্বিতীয় বিয়ের পিঁড়িতে স্বামী, প্রথম স্ত্রীকে রাস্তায় ফেলে মারধর


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫


 দ্বিতীয় বিয়ের পিঁড়িতে স্বামী, প্রথম স্ত্রীকে রাস্তায় ফেলে মারধর

পটুয়াখালী: মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আলীপুরে মহাসড়কে ফেলে পুত্রবধূকে মারধর করার অভিযোগ উঠেছে শ্বশুর আহসান হাবিব ও স্থানীয় শহিদুল ইসলামের বিরুদ্ধে। এ সময় পুত্রবধূর সাথে থাকা তার বর ফরিদ ইসলাম কে হাতুড়ি দিয়ে চোখের নিচে মারাত্মক জখম করেন তারা। এসময় তাদের সাথে থাকা আরেক ভাই রিয়াজ উদ্দিনকে মারধর করেন।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে আলীপুর থ্রি পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে মাফিয়া আক্তার বাদী হয়ে মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘ ৪ বছর আগে আলীপুর গ্রামের বাসিন্দা আহসান হাবিবের কলেজ পড়ুয়া ছেলে ওমর ফারুক নাবিল নামের এক যুবকের সাথে একই এলাকায় মৃত্যু আনোয়ার হোসেনের মাদ্রাসা পড়ুয়া মেয়ে মাফিয়া আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক গভীর হলে গত বছর অক্টোবর মাসের ৩১ তারিখ তারা এফিডেভিটের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন ঢাকায়।

কিছুদিন আগে ছেলে ঢাকা থেকে নিজ এলাকা আলীপুরে চলে আসেন এবং মাফিয়ার সাথে যোগাযোগ বন্ধ করে দেন। স্বামীর সাথে যোগাযোগ করতে না পেরে মাফিয়া আক্তার নিজ এলাকায় চলে আসেন। বিভিন্ন মাধ্যমে স্বামীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেন।

বৃহস্পতিবার স্বামী তার অগোচরে অন্যত্র বিয়ে করেন এবং সংবাদ পেয়ে তার বড় ভাইকে নিয়ে স্বামীর বাড়িতে যাওয়ার পথে আলীপুর থ্রি পয়েন্ট এলাকায় পৌঁছালে তার স্বামীর সাথে দেখা হয়। বিয়ের বিষয়টি তিনি জানতে চাইলে তা অস্বীকার করেন। এবং বিষয়টি তার বাবাকে জানালে কয়েক মিনিটের মধ্যে তার নেতৃত্বে স্থানীয় যুবদল নেতা শহিদুল ইসলাম, সোহেল সহ অজ্ঞাত আরও কয়েকজন লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে খুন জখমের ভয় দেখালে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য মিজান মুসুল্লি বলেন, আমি কুয়াকাটা থেকে আলীপুর থ্রি পয়েন্ট এলাকায় পৌঁছে দেখি স্থানীয় আহসান হাবিব, শহিদুল হাওলাদার, ও সোহেল, ফরিদ নামের এ ব্যক্তিকে ধাওয়া করেন। পরে জানতে পারলাম বিবাহ সংক্রান্ত বিষয়।

এ বিষয়ে মেয়ের বড় ভাই ফরিদ বলেন, আমার বোন মাফিয়া এবং ওমর ফারুক নাবিলের ৪ মাস আগে ঢাকাতে বিয়ে হয়। বিয়ের পর নাবিল আমার বোনের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আজ আমার বোন জানতে পারে নাবিল অন্য জায়গায় বিয়ে করে। খবর পেয়ে আমাকে এবং আমার ছোট ভাইকে নিয়ে তার বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে আমাদের দেখেই কোনো কথা না শুনে মারধর শুরু করেন, ছেলের বাবা ও তাদের কয়েকজন আত্মীয়। হাতুড়ি দিয়ে আমার মাথায় এবং চোখের নিচে মারাত্মক আঘাত করেন।

এ বিষয়ে জানতে ছেলের বাবা আহসান হাবিবের মুঠোফোন কল দিলে তিনি ব্যস্ত আছেন বলে ফোনের সংযোগটি বিছিন্ন করে দেন। পরবর্তীতে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে অভিযুক্ত ওমর ফারুক নাবিলে মুঠোফোন একাধিক বার কল দিলেও তিনি কলটি রিসিভ করেননি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ সংক্রান্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৮:৪৮:৩২   ৫৮৪ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ