ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫


কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

পিরোজপুর: জেলা স্বেচ্ছাসেবক দলের তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। এই উপলক্ষে কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ নতুন কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ জাহিদুর রহমান ফিরোজ ও সদস্য সচিব রাকিব তালুকদারের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা নতুন কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে নানান স্লোগানে এক বিশাল আনন্দ মিছিল বের করেন।

মিছিলটি উপজেলা বিএনপি’র প্রধান কার্যালয় উত্তর বাজার থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজার দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব রাকিব তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ জিয়া, যুগ্ন আহবায়ক সোহেল মাহমুদ, মহিদুল ইসলাম, দুলাল শীল ধলু, মশিউর রহমান জলি, জিয়াউর রহমান জিয়া, ফরিদুর রহমান ফরিদ, মোঃ আব্দুল্লাহ, মনির হোসেন প্রমুখ। আলোচনা শেষে মিষ্টি বিতরণ করা হয়।এ সময় নেতা কর্মীরা নানান স্লোগানে মুখরিত ছিল।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন। কমিটির তিন সদস্য হলো- পিরোজপুর জেলার আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনি, সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাদিম শেখ। এছাড়াও আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৫:৫৫:১৬   ১৯৭ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কাঁঠালিয়ায় ব্যবসায়ীর রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ
দুমকিতে কেনাকাটায় জমছে ঈদ বাজার
কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক ছোট ভাইয়ের মারধরের শিকার বড় ভাই
কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা



আর্কাইভ