ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » সারাদেশ » নবীগঞ্জে আ’লীগের যুগ্মসাধারণ সম্পাদক গ্রেফতার

নবীগঞ্জে আ’লীগের যুগ্মসাধারণ সম্পাদক গ্রেফতার


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫


 

‘অপারেশন ডেভিল হান্ট’ নবীগঞ্জে আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হেলাল গ্রেফতার

নবীগঞ্জ: ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল (৫২)-কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার মধ্যরাতে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত- কাজী ওবায়দুল কাদের হেলাল (৫২) উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যানপুর গ্রামের মৃত কাজী ফিরোজ মিয়া ওরফে কাজী রাজ্জাক মিয়ার ছেলে ও নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়- গত ৪ আগস্ট হবিগঞ্জ শহরের তিনকোণা পুকুরপাড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ ঘটনায়  গত ৮ সেপ্টেম্বর বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত সজলু মিয়ার ছেলে মো. মুশাহিদ (২৬) বাদী হয়ে ৫৭ জনের নাম উল্লেখ করে ও ২০০ জনকে অজ্ঞাত আসামী করে হবিগঞ্জ সদর থানায় মামলা নং-৮ দায়ের করেন। শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানা ও নবীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যানপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে কাজী ওবায়দুল কাদের হেলাল (৫২)-কে আটক করা  হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় ৮ সেপ্টেম্বর হবিগঞ্জ সদর থানার মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে কাজী ওবায়দুল কাদের হেলাল (৫২)-কে গ্রেফতার দেখানো হয়। রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন- বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় । এ ঘটনায় হবিগঞ্জ সদর থানায় মামলা নং-৮ এর সন্ধিগ্ধ আসামী হিসেবে কাজী ওবায়দুল কাদের হেলালকে গ্রেফতার করা হয়েছে।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৮:০৭:৫৯   ২০২ বার পঠিত  |            







সারাদেশ থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত



আর্কাইভ