ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

আমতলীতে বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫


আমতলীতে বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

আমতলী: বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় রবিবার সকালে এবং দুপুরে দু’পক্ষ  পাল্টাপাল্টি আলাদা সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্লেনে এক পক্ষ অপর পক্ষকে পাল্টাপাল্টি দোষারোপ করেছেন। শনিবার দুপুরে আমতলীর বটতলায় অবস্থিত দুরপাল্লার পরিবহন ইউনিক কাউন্টার দখলে নিতে  বিএনপির দু’পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এঘটনায় ১১ জন আহত হয়ে এখন মুমুর্ষ অবস্থায় ঢাকা ও বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উপজেলা যুবদল  ও পৌরবিএনপির আহবায়ক কবির উদ্দিন ফকিরের পক্ষে দুপুর ২টায় বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. জহিরুল ইসলাম মামুন। তিনি তার লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা এবং যুবদলের এক নম্বর সদস্য ও সাবেক কাউন্সিলর সামসুল হক চৌকিদারের নেতৃত্বে আমতলীতে বাস কাউন্টার দখলের নামে দোকান লুট ভাংচুর কওে লক্ষ লক্ষ টাকা লুট করেছে। তাদের নেতৃত্বে বিশাল সন্ত্রাসী বাহিনী গঠন করা হয়েছে। তারা সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকিরের দুই ছেলেসহ ৮জনকে কুপিয়ে গুরুতর জখম করেছে। তারা এখন হাসপাতালে মৃত্যুর শয্যায় কাতরাচ্ছে। ধারালো রামদার কোপে তার এখন পঙ্গু হওয়ার পথে।  তিনি আরো অভিযোগ করে বলেন, তুহিন মৃধা ও সামসুল হক চৌকিদার  বিএনপির তাগী নেতা কর্মীদের মারপিট মামলা হামলা করে হয়রানিসহ দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা ভন্ডুল করার ষরযন্ত্রে লিপ্ত রয়েছে। এর আগেও তুহিন মৃধা ও সামসুল হক চৌকিদারের নেতৃত্বে আমতলী সদর ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামে পায়রা তাপবিদ্যু কেন্দ্রের সাব স্টেষনের শ্রমিকদের উপর হমলা করে তাদেও টাকা পয়সা এবং দোকান লুট করেছে। তাদের এধরনের কর্মকান্ডের ফলে আমতলীতে বিএনপির ভাবমুর্তি নষ্ট হওয়া কথা জানিয়ে তাদেরকে দল থেকে স্থায়ী ভাবে বহিষ্কারের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব ফকরুল ইসলাম আলমগীরের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুবদল ও পৌর বিএনপির আহবায়ক কবির উদ্দিন ফকির, পৌর বিএনপির যুগ্মআহবায়ক মিল্টন বিশ^াস, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক আবু সাঈদ যুবেরী,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাঈনুদ্দিন মামুন সিকদার ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. রাজ্জাক প্রমুখ।
বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. জহিরুল ইসলাম মামুন এবং পৌর বিএনপি ও যুবদলের আহবায়ক কবির উদ্দিন ফকির তাদের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, দলের কাছে আমাদের এবং সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকিরের ভাবমূর্তি নষ্ট করার জন্য মিথ্যা এসকল অভিযোগ আনা হয়েছে।

এর আগে রবিবার সকাল ১১ টায় নতুন ডাকবাংলো হল রুমে যুবদলের এক নম্বর সদস্য ও সাবেক কাউন্সিলর সামসুল হক চৌকিদারের পক্ষে সংবাদ সম্মেলনে  বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সসদস্য সচিব তুহিন মৃধা। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমতলী উপজেলা বিএনপির সাবেক বহিষ্কৃত সভাপতি জালাল উদ্দিন ফকিরের উস্কানিতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. জহিরুল ইসলাম মামুন ও পৌর বিএনপির আহবায়ক কবির উদ্দিন ফকির বাস কাউন্টার দখল, চাঁদাবাজী, জমি দখলসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছেন। তিনি আরো বলেন, গত ৫ আগষ্টের পর জালাল ফকিরের দুই ছেলে রাহাত ফকির ও ফরহাদ ফকিরের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী গড়ে তোলা হয়েছে। তারা চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি। শনিবারের বাস কাউন্টার দখল তার ধারাবাহিক কার্যক্রমের অংশ। তিনি আরো বলেন, সাবেক বহিস্কৃত সভাপতি জালাল উদ্দিন ফকির বিএনপির একটি অংশকে ব্যবহার করে দলের মধ্যে কোন্দল সৃষ্টি করে দ্বিধাবিভক্ত করে রেখেছেন। তিনি জালাল উদ্দিন ফকির ও তার দোসরদের বিরুদ্ধে দলীয় এবং প্রশাসনিক  ব্যবস্থা নেয়ার দাবী জানান। সংবাদ সম্মেলনে  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মকবুল আহম্মেদ খাঁন, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নাশির উদ্দিন তালুকদার, কামরুজ্জামান হিরু মৃধা,  তরিকুল ইসলাম টারজান, বিএনপি নেতা আমিনুল ইসলাম সোহেল তালুকদার, উপজেলা কৃষক দল সভাপতি জাহাঙ্গির আলম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আলাউদ্দিন হাওলাদার, উপজেলা শ্রমিকদল সভাপতি তারিকুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক কামাল বিশ্বাস, ছাত্রদল আমতলী সরকারী কলেজ শাখার সভাপতি রাজিব মৃধা, চাওড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. সোহেল মোল্লা ও বিএনপি নেতা আমিনুল ইসলাম।

আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব ও যুবদলের এক নম্বর সদদ্য সাবেক কাউন্সিলর সামসুল হক চৌকিদার তাদেও বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার কওে বলেন, মনগড়া এবং বানোয়াট অভিযোগ এনে দলের নেতা কর্মীদের কাছে আমাদের অপ্রিয় করার চেষ্টা করছে।  তাতে তারা সফল হবে না।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৮:৩০:৪০   ২১২ বার পঠিত  |               







বরিশাল থেকে আরও...


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কাঁঠালিয়ায় ব্যবসায়ীর রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ
দুমকিতে কেনাকাটায় জমছে ঈদ বাজার
কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক ছোট ভাইয়ের মারধরের শিকার বড় ভাই
কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা



আর্কাইভ