ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » তরুণ প্রজন্ম আমাদের দেশকে নেতৃত্ব দিবে:জেলা প্রশাসক

তরুণ প্রজন্ম আমাদের দেশকে নেতৃত্ব দিবে:জেলা প্রশাসক


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫


তরুণ প্রজন্ম আমাদের দেশকে নেতৃত্ব দিবে:জেলা প্রশাসক

ঢাকা: ফরিদপুরের জেলা প্রশাসক, মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেছেন- ‘আমাদের যে সোনালী শৈশব ছিলো, সেরকম একটি সোনালী শৈশব তোমাদের জন্য আমরা করে দিবো’। ‘তাহলেই কিন্তু আমাদের মধ্যে হতাশা থাকবে না’। ‘পরবর্তি প্রজন্ম আমাদের দেশকে নেতৃত্ব দিতে পারবে’।

আমরা চাই তোমাদের স্কীল দিয়ে মেধা দিয়ে সমস্ত অগ্রযাত্রায় তোমরা এগিয়ে যাবে। রবিবার ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৪ এর ঢাকা বিভাগীয় আঞ্চলিক পর্যায়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক।

উদ্বোধনকালে কামরুল হাসান বলেন, ফুটবল মাঠে তোমরা ডিফেন্স থেকে পাছ করতে করতে এক সময়ে কোন এক টার্গেটে পৌছাও, ঠিক জীবনের প্রতিটি ক্ষেত্রে এরকম প্রচেষ্টা তরুন প্রজন্মদের থাকতে হবে। জীবনের প্রত্যেকটি জায়গায় এরকম পরিকল্পনা ছাড়া লক্ষ্যে পৌছানো যায় না।

আমাদের সবার মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু কোন প্রতিহিংসা থাকবে না। শুধু খেলাধুলা নয়, পাশাপাশি পড়াশুনা, নৈতিক মূল্যবোধ সমস্ত কিছুতে তোমরা এগিয়ে যাবে তোমাদের দিকে তাকিয়ে আছে সমগ্র বাংলাদেশ সমগ্র বিশ্ব।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভাঙ্গা) ভুমি মেশকাতুল জান্নাত রাবেয়া, থানার অফিসার ইনচার্জ মোকসেদুর রহমান। উপস্থিত ছিলেন, শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগন, শিক্ষকমন্ডলী, সংবাদকর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও শতশত শিক্ষার্থী প্রমুখ।

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:২৪:৩৮   ২৭৬ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ