ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা

কালীগঞ্জে উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫


কালীগঞ্জে উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা
গাজীপুর: কালীগঞ্জ উপজেলার জামালপুর রাজ মোহন (আর.এম) বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সোমবার সকালে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান খান লাভলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আশরাফুল আলম আকন্দের পচিালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর কলেজ পরিচালনা পরিষদের সভাপতি জাহাঙ্গীর কবির, জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদ দেওয়ান, বাহাদুরশাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম জয়নাল আবেদীন শেখ, ইউএনডিপি’র প্রধান সালাউদ্দিন খান টিপু, অভিভাবক সদস্য জহিরুল ইসলাম মোড়ল ও শিক্ষক প্রতিনিধি আছমা বেগম প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব হাসানুর রহমান জুয়েল, বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শওকত আলী, জামালপুর কলেজের সাবেক জিএস মাসুদ বাগমারসহ অভিভাবকবৃন্দ ও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি একেএম ফজলুল হক মিলন বলেন, এমন সুন্দর পরিবেশে স্কুলের ক্রীড়া অনুষ্ঠান অনেকদিন পর দেখলাম। স্কুলে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। নারীরা তাদের যোগ্যতায় দিন দিন এগিয়ে যাচ্ছেন। নারীদের উন্নয়নে প্রথম কাজ শুরু করেন আপোষহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শিক্ষার গুনগত মান উন্নয়নে আমার যা করার আমি করবো। আমি এমপি থাকা অবস্থায় কালীগঞ্জে অনেক উন্নয়ন করেছি। আল্লাহপাক আবার সুযোগ দিলে আরো অনেক উন্নয়ন করবো ইন্নশাল্লাহ।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৮:১৪:০১   ৩৯০ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ