ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মাতৃভাষা পদক-২৫ মনোনীত মাহবুবুর রহমান

মাতৃভাষা পদক-২৫ মনোনীত মাহবুবুর রহমান


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫


মাতৃভাষা পদক-২৫ মনোনীত মাহবুবুর রহমান

ভোলা: “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির” মাতৃভাষা পদক-২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন অস্ট্রিয়ার ভিয়েনা থেকে বাংলা ভাষায় প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল “ইউরো বাংলা টাইমস” এর এডিটর ইন চীফ বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।

ইউরোপে বাংলা ভাষা প্রসারে বিশেষ অবদান রাখায় তাঁকে মাতৃভাষা পদক-২০২৫ এ মনোনীত করে মানবাধিকার সংগঠনটি।

৯ ফেব্রুয়ারি (রবিবার) হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম.এম ইকবাল (আলমগীর) স্বাক্ষরিত শুভেচ্ছা বার্তায় এ তথ্য জানানো হয়। আগামী ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাহবুবুর রহমান কে “মাতৃভাষা পদক-২৫” এ ভূষিত করা হবে।

মাহবুবুর রহমান ভোলার লালমোহন উপজেলার কৃতি সন্তান। সুদূর অস্ট্রিয়ায় জীবনযাপন করলে বাংলাদেশ ও বাংলা ভাষার প্রতি রয়েছে তাঁর অগাধ ভালোবাসা। বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য ইউরোপসহ বিশ্বের বুকে তুলে ধরার প্রয়াসে নিজের সম্পাদনায় বাংলা ভাষায় প্রকাশ করছেন “ইউরো বাংলা টাইমস”।

ইউরোপে বাংলাভাষী গণমাধ্যমকর্মীদের সংগঠন “অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব” র সভাপতি এবং ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন”র প্রধান উপদেষ্টা পদে দায়িত্ব পালন করছেন মাহবুবুর রহমান।

এদিকে মাতৃভাষা পদক-২০২৫ এ মনোনীত হওয়ায় মাহবুবুর রহমান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা লালমোহন উপজেলা শাখা এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গরা।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:১৭:২৯   ২৪০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ