ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ২৩ বসতঘর

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ২৩ বসতঘর


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫


 পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ২৩ বসতঘর
পটুয়াখালী: ভায়াবহ অগ্নিকাণ্ডে পটুয়াখালী শহরের চরপাড়া ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসার পশ্চিম পার্শ্বে টিনসেডের ২৩ টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারী) দুপুর দেড় টার দিকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মোতাহার আকন, মোস্তফা আকন, হারুন আকন, মনির আকন, উজ্জ্বল শীল, লিলি বেগম, আবুল, রাসেল, হুমায়ুন, জসিম, আকলিমা, রিয়াজ আকন, পারভীন, কহিনুর বেগম, লুৎফা বেগম, মাকসুদ, খলিল খান, জাফর খান,মরিয়ম, শ্যামল, সন্ধ্যা, রিনা রানী, সুজনসহ ২৩ বসতঘর ও চায়ের দোকান সম্পূর্নভাবে ভস্মিভূত হয়েছে বলে প্রত্যক্ষ দর্শীদের সূত্রে জানাগেছে।
পটুয়াখালী সদর ফয়ার সার্ভিস ও নদী ফায়ার সার্ভিসের ৬ ইউনিট আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রনের কাজে সহযোগীতায় উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স পটুয়াখালী স্টেশনের স্টেশন অফিসার মো. রেজওয়ান জানান ১৪০ মিনিট সময় খবর পেয়ে দুটি স্টেশনের ৬ টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ৩ টা ৩০ মিনিট সময় সম্পূর্নভাবে আগুন নেভানো হয়েছ।

আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমান সঠিকভাবে তদন্ত ছাড়া বলা সম্ভব নয় বলে জানান স্টেশন অফিসার মো. রেজওয়ান। উক্ত ২৩ টি পরিবার আগুনে সর্বশান্ত হয়ে পথে বসেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের কান্নায় এলাকায় বাতাস ভারি হচ্ছে। প্রশাসন ও পৌরসভার কর্তৃৃপক্ষরা ঘটনাস্থলে পৌছে ক্ষয়ক্ষতির নিরূপন করতে দেখা গেছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:০৫:১৭   ১৭৯ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ