ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে সাব-রেজিস্টার অফিসে তালা ঝুলিয়ে ‍দিলো ভুক্তভোগীরা

দোহারে সাব-রেজিস্টার অফিসে তালা ঝুলিয়ে ‍দিলো ভুক্তভোগীরা


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫


দোহারে সাব-রেজিস্টার অফিসে তালা ঝুলিয়ে ‍দিলো ভুক্তভোগীরা


ঢাকা:
দোহার উপজেলা সাব-রেজিষ্টার অফিসে তালা ঝুলিয়ে দেয় দলিল দাতা ও গ্রহীতারা। মঙ্গলবার ৪টার দিকে এ ঘটনা ঘটে। অনিয়মিত অফিস করা ও দলিল রেজিস্ট্রি সম্পন্ন না করে করেই চলে যাওয়ার কারনে এমন ঘটনা ঘটে বলে জানা গেছে।
দলিল লেখক ও ভূক্তভোগীরা জানায়, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে অফিসে দোহার উপজেলা সাব রেজিস্টার কর্মকর্তা আকলিমা ইয়াসমিন।

বেলা ৩টার দিকে ১০টি দলিল রেজিস্ট্রি সম্পন্ন না করেই অফিস ত্যাগ করে চলে যায়। এ সময় দলিল লেখকরা তাকে দলিল সম্পন্ন করে যাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু তাদের অনুরোধ না রেখে অফিস ত্যাগ করেন সাব রেজিস্টার। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয় সাব রেজিস্টারের অফিসে। আকলিমা ইয়াসমিন খবর পেয়ে তাৎক্ষনিক অফিসে এসে তালা ঝুলানোয় দায়ীদের বিরোদ্ধে মামলা করার হুমকি দেয়। এক পর্যায়ে দলিল দাতা গ্রহীতাদের অনুরোধে তালা খুলে দিলে অফিসে গিয়ে বসেন তিনি।
নজরুল ইসলাম নামের এক ভুক্তভুগি জানান, আমি অসুস্থ মানুষ। অসুস্থ শরীর নিয়ে সকাল ১১টার দিকে সাব রেজিস্টার অফিসে এসে টাকা পয়সা জমা দিয়ে অপেক্ষা করতে থাকি রেজিস্ট্রির জন্য। কিন্তু দলিল রেজিস্ট্রি না করেই তিনি কোনো কারন ছাড়াই বেড়িয়ে যান।
চরকুসাই এলাকার তাজু মোল্লা একজন দলিল গ্রহীতা হিসেবে সাব রেজিস্টার অফিসে আসার পর কাগজ পত্র রেডি করতে করতে দুপুর হয়ে যায়। কয়েকটি দলিল করেই তিনি চলে গেলে ক্ষিপ্ত হয়ে যায় অপেক্ষমান মানুষজন।
এ বিষয়ে দলিল লেখক সমিতির সভাপতি জানান বাদল হোসেন মৃধা বলেন, সপ্তাহে ৩দিন অফিস করে সাব রেজিষ্ট্রার। সপ্তাহে ৫ দিন অফিস করার নির্দেশনা থাকলে তিনি সপ্তাহে ৩দিন অফিস করার কারনে ভোগান্তিতে পরেন অনেকেই। এ থেকে আমরা মুক্তি চাই।
সমিতির সাধারন সম্পাদক আলমগীর হোসেন জানান, সকাল থেকেই দলিল দাতা গ্রহীতা দলির সম্পাদনা করার জন্য এখানে আসেন। কিন্তু সাব রেজিস্ট্রার তিনি দলিল বাকি রেখেই চলে যাওয়ায় অফিসের স্টাফরা মিলে তালা ঝুলিয়ে দেয়।
এব্যাপারে দোহার সাব রেজিস্ট্রার আকলিমা ইয়াসমিনের বক্তব্য জানতে চাইলে তিনি কোন কিছু না বলেই দ্রুত বেড়িয়ে যান।পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করে নি।

এবিষয়ে জানতে ঢাকা জেলা সাব রেজিস্ট্রার মুনশী মোকলেছুর রহমানের মোবাইলে একাধিক ফোর দিলে তিনি ফোনটি রিসিভ করেননি।

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:২৮:০২   ১৫১ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি!
টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান
নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন
দোহারে দুস্থ সুবিধাভোগীদের মাঝে বকনা বাছুর, মুরগী ও ভিজিএফের চাল বিতরন
আলফাডাঙ্গায় উলামা-মাশায়েখ ও তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল



আর্কাইভ