ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎতিক ফাঁদে প্রাণ হারালো কৃষক

ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎতিক ফাঁদে প্রাণ হারালো কৃষক


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫


ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎতিক ফাঁদে প্রাণ হারালো কৃষক

পিরোজপুর: নাজিরপুরে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে সেকেন্দার আলী মোল্লা (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের বানিয়ারীর ছোট কুমারখালী গ্রামের মৃত ইয়াসিন মোল্লার ছেলে।

ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে ওই কৃষকের নিজ বাড়ির পিছনের জমিতে। নিহতের ছেলে মো. মহিন হোসেন জানান, তার পিতা ওই দিন রাতে নিজ বাড়ির পিছনের জমিতে বোরো ধানের ক্ষেতের পানি দেখতে যান। সেখানে দেয়া ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে তিনি স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

উপজেলা ম্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অশেষ প্রতীম রায় বলেন, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ(ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, মরদেহটি উদ্ধার করে গতকাল মঙ্গলবার ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

এস/ এন

বাংলাদেশ সময়: ২০:৫০:৩০   ১৯৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ