ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে জেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা

পিরোজপুরে জেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫


পিরোজপুরে জেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা

বরিশাল: পিরোজপুরে জেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জেলার বিভিন্ন উপজেলার হাফেজি ও কওমি মাদ্রাসার ছাত্রদের অংশগ্রহণে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন পিরোজপুর জেলা শাখার উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন।

বাছাই পর্ব শেষে জেলার বিভিন্ন হাফেজি ও কওমি মাদ্রাসার পঞ্চাশের অধিক শিক্ষার্থী মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে আলাদা তিন গ্রুপের সর্বমোট ৯ জন বিজয়ীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন পিরোজপুর শাখার সম্মানিত সেক্রেটারি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন পিরোজপুরের ফিল্ড অফিসার মির্জা মোহাম্মদ মহসিনসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগণ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক ও উৎসাহপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি ভবিষ্যতে এই ধরনের আয়োজন আরো বৃদ্ধি ও অধিক অংশগ্রহণমূলক করার প্রতি গুরুত্বারোপ করেন। সবশেষে সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:০০:০৯   ৭২৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ