ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে জমি সংক্রান্ত বিরোধে তিন নারীকে মারধর

লালমোহনে জমি সংক্রান্ত বিরোধে তিন নারীকে মারধর


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫


লালমোহনে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পিটিয়ে জখম-আহত ৩

ভোলা: লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৩ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাজী কালা মিয়া ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ওই বাড়ির রুমানা নাছরিন অভিযোগ করে বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি কিশোরগঞ্জ মৌজা জেএল নং- ২২ এসএ খতিয়ান নং- ২৪ এস দাগ নং ২২৬৩ দাগে আমাদের মোট সম্পত্তি ৯২ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের সাথে একই এলাকার মৃত সুলতান আহমেদ এর ছেলে ফারুক গংদের সাথে আমাদের জমিজমা নিয়ে রিরোধ চলে আসছে।

গত ১০ফেব্রুয়ারী সকালে তারা জোর পূর্বক আমাদের জায়গায় দখল করে ঘর উত্তোলন করতে আসলে আমরা বাঁধা দিলে আমাকে, আমার বৃদ্ধা মা ছালেহা, আমার বোন রেশমাকে, ফারুক,মোস্তফা, রহিমাসহ একাধিক বহিরাগত লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমন করে এবং আমাদেরকে পিটিয়ে রক্তাক্ত জখম করে আমাদের ডাক চিৎকার শুনে এলাকার লোকজন আমাদেরকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করান, আমরা এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি। এর আগেও এরা আমার বৃদ্ধ বাবাকে পিছিয়ে পা ভেঙে দেন। আমারা এখন নিরুপায় হয়ে লালমোহন থানায় জিডি করেছি যাহার নং-৪৫৯ তারিখ-১০/০২/২০২৫

এব্যাপারে ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার দাবি করেন।

এ ব্যাপারে অভিযুক্ত মো. ফারুককে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান,আমরা তাদেরকে আহত করিনি এবং তাদের গায়ে হাত দেইনি বরং তারা আমাদের আহত করছেন।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৭:০৮:২৩   ৩০৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ