ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সেক্টর কমান্ডার মেজর এমএ জলিলের স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ করলেন ইউএনও

সেক্টর কমান্ডার মেজর এমএ জলিলের স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ করলেন ইউএনও


শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর(বরিশাল)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫


 সেক্টর কমান্ডার মেজর এমএ জলিলের স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ করলেন ইউএনও

বরিশাল:মহান মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের ৮৩ তম জন্মদিন উপলক্ষে তার স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ করেছেন বরিশাল জেলার উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী ) সকাল সাড়ে ৮টায় উজিরপুর মেজর এম এ জলিল এর পুষ্পবক অর্পণ করা হয়।

এ সময় উপস্তিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিল এর সুযোগ্য জেষ্ঠ্য কন্যা ব্যারিস্টার সারাহ জলিল ,বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মাজেদ তালুকদার (মান্নান মাষ্টার), উজিরপুর পৌর বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু, যুগ্ম আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন আকন,মোঃ হেমায়েত উদ্দিন খলিফা,সাবেক কাউন্সিলর আঃ হাকিম সিকদার, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা এম জাকারিয়া মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, আয়নাল হক, মোঃ হাবিবুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহির উদ্দিন জহির,প্রমূখ।

দীর্ঘ দিন পর মেজর জলিলের জন্মদিন উপলক্ষে তার স্মৃতি ফলকে পুষ্পমাল্য দেয়া হলো বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিল ছিলেন উপেক্ষিত।

মাহান মুক্তিযুদ্ধে বীর এ যোদ্ধার আবদানের কথা কেউ বলার সাহসও পায়নি। উজিরপুর উপজেলা পরিষদের সামনে নির্মিত মেজর জলিলের স্মৃতি ফলটি ছিলো অজন্তে ও অপরিস্কার অবস্থায় । সাবেক সিভিল সার্জন ও বিভাগীয় পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, বরিশাল ও মেজর এম এ জলিলের জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ডাঃ আব্দুর রহিম বলেন,আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালিন সময় মেজর জলিলের স্মৃতি ফলকে কেউ ফুল দেয়ার সহস পর্যন্ত পায়নি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা মেজর জলিলের স্বীকৃতির দাবীতে নানা কর্মসূচী পালন করেছেন। বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের কন্যা ব্যারিস্টার সারাহ জলিল বলেন তার বাবা নিজের জীবন বাজী রেখে দেশের জন্য যুদ্ধ করেছেন। একটি দল তার আবদান অস্বীকার করতে চেয়েছিলো জনগন তাদের বিতারিত করেছে। তিনি স্মৃতি ও মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে কান্না জড়িত কন্ঠে বলেন দেশের মানুষ প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন দেখতে চায়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০২:৪৭   ৩৫৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ