ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আঘাত ছাড়াই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য

আঘাত ছাড়াই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য


মারুফ সরকার,( ঢাকা )
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫


আঘাত ছাড়াই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য

ঢাকা: যেকোনো আন্দোলন দমনে বলপ্রয়োগের প্রথম পদক্ষেপ হিসেবে সাধারণত লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশের সদস্যদের। একদিকে নিষ্ক্রিয় ভূমিকা পালন করলে যেমন সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে, অন্যদিকে বলপ্রয়োগের মাত্রা বেশি হয়ে গেলে তীব্র সমালোচনার মুখেও পড়তে হয় তাদের। তবে, এক্ষেত্রে ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করতে দেখা গেলে এক পুলিশ সদস্যকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে, কোনও রকম আঘাত ছাড়াই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছেন ওই পুলিশ সদস্য। নাম জানা না গেলেও এ ঘটনায় তার প্রশংসায় পঞ্চমুখ অনেকে। এছাড়া রমনা জোনের ডিসি মাসুদ আলমের প্রশংসায় পঞ্চমুখ অনেকে। অনেকে ফেসবুকে রমনা জোনের ডিসিকে ধন্যবাদ জানাচ্ছেন।

প্রশংসাকারীরা বলছেন, এটাই হওয়া উচিত পুলিশিং। এভাবেই তাদের মানুষের মন জয় করা উচিত।

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, বাংলাদেশ সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হাতে থাকা লাঠি দিয়ে সড়কের ওপরে আঘাত করছেন বাংলাদেশ পুলিশের ওই সদস্য। কখনো আবার বিদ্যুতের খুঁটিতে শব্দ তৈরি করে হুঁশিয়ার করছেন শৃঙ্খলাভঙ্গ না করতে। এতেই সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি শেয়ার করে শাহাদাত হোসেন নামের একজন লিখেছেন, ‘এ পুলিশ ভাই দেখিয়ে দিলেন। বর্তমান সরকারের কাছে অনুরোধ তাকে বের করে পুরস্কৃত করুন।’

জুবায়ের জুয়েল রানা নামে একজন ফেসবুক ওই পুলিশ সদস্যের ভিডিওটি শেয়ার করেন এবং ক্যাপশনে লেখেন, ‘এইটা বেস্ট পুলিশিং ছিলো।’ তার পোস্টের কমেন্টে কাজী হাকিম নামে একজন লিখেছেন, ‘আশা করি এইভাবে সকল পুলিশেরই পরিবর্তন আসবে। সামনের থেকে মানুষ পুলিশের উপর নির্ভরশীল ও বিশ্বাস গ্রহণযোগ্যতা ফিরে পাবে। এই ভাইয়ের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুক।’

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৮:০৭:০৪   ৪১৮ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ