ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে ভালোবাসা দিবসে এতিম শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী আয়োজন

ভূঞাপুরে ভালোবাসা দিবসে এতিম শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী আয়োজন


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫


ভূঞাপুরে ভালোবাসা দিবসে এতিম শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী আয়োজন

টাঙ্গাইল: বিশ্ব ভালোবাসা দিবসে যখন সবাই প্রিয়জনদের সাথে ঘুরে বেড়ান, নেচে গেয়ে উল্লাস করেন, ঠিক তখনই ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভালকুটিয়া গ্রামের যুবক পাভেল প্রামানিক। ভালোবাসা দিবসের আনন্দ একা উপভোগ না করে তিনি শতাধিক এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বিশেষ মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর উপজেলার গোবিন্দাসী কবরস্থান নূরানী হাফেজিয়া আদর্শ মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর জন্য এই ভোজের আয়োজন করা হয়। পোলাও, গরুর মাংস, বুটের ডাল, ডিম ও দইসহ উন্নত খাবারের ব্যবস্থা করেন তিনি।
শুধু খাবার পরিবেশনই নয়, পাভেল প্রামানিক শিক্ষার্থীদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন এবং পরে নিজ হাতে খাবার পরিবেশন করেন। শিশুদের মুখে হাসি ফুটিয়ে ভালোবাসা দিবস উদযাপন করাকেই তিনি আনন্দের সত্যিকার রূপ হিসেবে দেখেন।
মাদ্রাসার শিক্ষার্থীরা বলেন, আমরা অনেক আনন্দ পেয়েছি, এমন খাবার সব সময় পাই না। পাভেল ভাই আমাদের সঙ্গে সময় কাটিয়েছেন, এতে আমরা খুব খুশি।
উদ্যোক্তা পাভেল প্রামানিক বলেন, ভালোবাসা মানে কেবল বিশেষ একজনের প্রতি অনুভূতি নয়, ভালোবাসা মানে মানবিকতা ও সহমর্মিতা। এই কোরআনের পাখিদের মুখে হাসি ফোটানোর মাধ্যমে ভালোবাসা দিবস উদযাপন করাটাই আমার কাছে সবচেয়ে আনন্দের।
গোবিন্দাসী কবরস্থান নূরানী হাফেজিয়া আদর্শ মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মো. জাহিদুল ইসলাম বলেন, এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের অন্যদেরও উচিত এভাবে এগিয়ে আসা, যাতে অসহায় শিশুরা ভালোবাসা ও সহানুভূতি পায়।

ভালোবাসা দিবস মানে কেবল নিজের প্রিয়জনকে সময় দেওয়া নয়, বরং সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানোও ভালোবাসার এক অনন্য রূপ। পাভেল প্রামানিকের এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজে ইতিবাচক বার্তা দেবে এবং অন্যদেরও মানবতার সেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

বাংলাদেশ সময়: ২২:১২:২৯   ২৩৭ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ