ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি আওয়ালীগ নেতা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি আওয়ালীগ নেতা


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫


আওয়ালীগ নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি, সমালোচনা ঝড়

ফরিদপুর: আলফাডাঙ্গায় উপজেলা পরিষদের মাল্টিপারপাস হল রুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণী পর্বে ফরিদপুর জেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খান মোনায়েম হোসেনকে পুরস্কার হাতে দেখা যায়। এ নিয়ে ফেসবুক ও সাধারণ মানুষের মূখে মূখে সমালোচনা ঝড় বইছে।

উপজেলা পরিষদের মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে কেরাত প্রতিযোগিতা, ইসলামী সঙ্গীত ও মেহেদী ডিজাইন স্কিল (শুধুমাত্র মেয়ে) প্রতিযোগিতায় অংশ নেন।

জানাযায়, গত ১৬ ফেব্রুয়ারী (রবিবার) ফরিদপুরের আলফাডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে তারুণ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরে বিচারকদের মাধ্যমে প্রতি গ্রুপ থেকে সাতজন করে মোট ২১ জনকে ক্রেস্ট, সনদ ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করতে দেখা যায় ফরিদপুর জেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খান মোনায়েম হোসেনকে।

এ ছাড়া ও এ সময় উপস্থিত ছিলেন,আলফাডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রইস উদ্দিন ও মো. মুআজের পরিচালনায় আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) হারুন-অর রশীদ, আলফাডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মুসফিক, রজিন ইসলাম, মো. মনিরুল, মাছুরা রহমান, মো. তালহা, তাসনিমসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মোনায়েম খানের এই উপস্থিতিতে জন মনে ক্ষোভের দেখা দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অংশ নেওয়া অনুষ্ঠানে উপস্থিত এক ছাত্র বলেন, যে মোনেয়েম খান আলফাডাঙ্গায় মিথ্যা বঙ্গবন্ধু কটুক্তি মামলা দিয়ে মানুষকে ফাসিয়ে জেল খাটিয়েছে সে এখন বহাল তবিয়তে রয়েছে,এটা জুলাইয়ের শহীদের ও যোদ্ধাহতদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:২৮:৪১   ২৪১ বার পঠিত  |               







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ