ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় সাপ্লাই সোসাইটির ব্যবস্থাপনা কমিটির অভিষেক

কলাপাড়ায় সাপ্লাই সোসাইটির ব্যবস্থাপনা কমিটির অভিষেক


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫


 

কলাপাড়ায় সাপ্লাই সোসাইটির ব্যবস্থাপনা কমিটির অভিষেক

পটুয়াখালী: কলাপাড়ায় খেপুপাড়া কো-অপারেটিভ সাপ্লাই এন্ড সেল সোসাইটি লিঃ এর অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির অভিষেক অনুষ্ঠান মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) বেলা ১১ ঘটিকায় সোসাইটি’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাজী হুমায়ুন সিকদার সভাপতি কলাপাড়া উপজেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী মোঃ ফারুক সভাপতি ও মোঃ তারেক আনাম সুমন সাংগঠনিক সম্পাদক কলাপাড়া পৌর বিএনপি, মোঃ আব্বাস আলী উপজেলা সমবায় কর্মকর্তা কলাপাড়া, গাজী মোঃ কামরুল ইসলাম তরুণ উপদেষ্টা কলাপাড়া পৌর বিএনপি।

ব্যবস্থাপনা কমিটির অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বাস শফিকুর রহমান টুলু, সঞ্চালনা করেন নাসির উদ্দিন আহমেদ রতন, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ হারুন-অর-রশিদ।

অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাজী হুমায়ুন সিকদার, গাজী মো. ফারুক, মোঃ আব্বাস আলী, গাজী মো. কামরুল ইসলাম তরুণ, মোঃ তারেক আনাম সুমন প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বক্তব্যে বক্তারা প্রথমেই সুন্দর একটি কমিটি উপহার দেওয়ার জন্য অত্র প্রতিষ্ঠানের সকল সদস্যদের ধন্যবাদ জানান। সাথে সাথে ধন্যবাদ জানান বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনকে। বক্তারা বলেন, এই প্রতিষ্ঠানকে বিগত কমিটিগুলো দিনে দিনে লুটপাট করেছে। নতুন কমিটিকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, আপনাদের সকল ভালো কাজে আমাদের রাজনৈতিক ও ব্যক্তি সমর্থন থাকবে, ভুলেও এই প্রতিষ্ঠানের স্বার্থ বিরোধী কাজ করলে ছাড় দেওয়া হবে না কাউকে।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলাপাড়া পৌর শহরের রহমতপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ খালেক আনসারী।

উল্লেখ্য যে, গত বুধবার (১২ ফেব্রুয়ারি) বৈধ প্রক্রিয়ায় খেপুপাড়া কো-অপারেটিভ সাপ্লাই এন্ড সেল সোসাইটি লিঃ এর অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয় বিশ্বাস শফিকুর রহমান টুলু ও সদস্য নির্বাচিত হয় মোঃ হারুন অর রশিদ ও নাসির উদ্দিন আহমেদ রতন।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৮:২৯:১৭   ৪৪০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ