ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে জামায়াত নেতার থানায় সাধারন ডায়েরী

বাউফলে জামায়াত নেতার থানায় সাধারন ডায়েরী


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫


বাউফলে জামায়াত নেতার থানায় সাধারন ডায়েরী


পটুয়াখালী:
বাউফল উপজেলায় জামায়াত নেতা মুহম্মদ ইসহাক মিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার করায় সাধারন ডায়েরী করেন। মঙ্গলবার বাউফল থানায় মো. সোহাগ খান এর নামে এক ব্যক্তির বিরুদ্ধে সাধারন ডায়েরী করেন ওই নেতা। সোহাগ উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের জাহিদ খান ওরফে ইউনুস খানের ছেলে। মুহম্মদ ইসহাক মিয়া উপজেলা জামায়াতের আমীর।

সুত্রে জানা গেছে, অভিযুক্ত সোহাগ খানের বাবা ও চাচা শফিক খানের সঙ্গে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে বাউফল থানয় অভিযোগ দিলে বাউফল থানার ওসি জামায়াত নেতা মুহম্মদ ইসহাক মিয়াসহ স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে সালিশ মানিয়ে দেয়। কিন্তু সোহাগের পরিবার সালিশ না মেনে শফিক খানের নির্মাণসামগ্রী চুরি করে। এ নিয়ে মামলা হলে পুলিশ সোহাগের বাবা ইউনুসখানকে গ্রেফতার করে। এতে ক্ষুদ্ধ হয়ে গত কয়েক দিন ধরে সোহাগ তার ফেসবুক আইডি দিয়ে জামায়ত নেতা মুহম্মদ ইসহাক মিয়া বিরুদ্ধে নানা প্রকার কুৎসা অপপ্রচার করতেছেন।

এ বিষয়ে জামায়াত নেতা মুহম্মদ ইসহাক মিয়ার ছেলে সহকারী অ্যাটর্নী জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, সোহাগ খান বিদেশে বসে আমার বাবার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছেন। সোহাগ খানের বিরুদ্ধে সংশ্লিষ্ট দেশের এ্যাম্বাসিতে অভিযোগ দায়ের করা হবে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৮:৪১:৫০   ২১৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ