ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে ইটবোঝাই ট্রলির চাপায় স্কুল শিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে ইটবোঝাই ট্রলির চাপায় স্কুল শিক্ষার্থী নিহত


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫


 

পটুয়াখালীতে ইটবোঝাই ট্রলির চাপায় স্কুল শিক্ষার্থী নিহত

পটুয়াখালী: ইটবোঝাই ট্রলির চাপায় স্কুল শিক্ষার্থী নিহত। পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে ইটবোঝাই ট্রলির চাপায় মো. বাপ্পী হোসেন (১৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেনে। তিনি শারিকখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ফকির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে বাপ্পী খালার বিয়ের জন্য চুল কাটাতে সেলুনে যান, ফেরার পথে বাড়ির সামনের সড়কে মুজাহিদ মিয়ার ইটভাটা থেকে আসা ইটবোঝাই একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রলির চালক মো. ইলিয়াস ও তার হেলপার ট্রলি রেখে পালিয়ে যান।

 

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ট্রলির চালক ও হেলপার পলাতক রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮:৪৭:২৫   ৩৩৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ