ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সাংবাদিক হত্যাচেষ্টায় দোষিদের আইনের আওতায় নিতে থানা ঘেরাওয়ের ঘোষণা

সাংবাদিক হত্যাচেষ্টায় দোষিদের আইনের আওতায় নিতে থানা ঘেরাওয়ের ঘোষণা


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫


সাংবাদিক হত্যাচেষ্টায় দোষিদের আইনের আওতায় নিতে থানা ঘেরাওয়ের ঘোষণা


পটুয়াখালী:
কলাপাড়ায় মহিপুর থানা ঘেরাও করার ঘোষণা দিয়েছে যুবদলের নেতারা। বাংলাভিশনের সাংবাদিক ও কুয়াকাটা পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম মিরনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধনে এ ঘোষণা দেয়া হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম ও কুয়াকাটা পৌর যুবদলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামি, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার,  টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ, পৌর যুবদলের সভাপতি কাজী ফারুক, যুগ্ম আহবায়ক গাজী হানিফ, শ্রমিকদলের আহবায়ক মানিক ফকির, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেদোয়ানুল ইসলাম রাসেল, পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদারসহ বিএনপির অংঙ্গসংগঠেনর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় যুবদলের নেতারা সাংবাদিক জহিরুল মিরনের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের সনাক্ত করে বিচারের আওতায় আনার জোর দাবী জানান। অন্যথায় মহিপুর থানা ঘেরাও করার কর্মসূচি  দিবেন বলেও জানান বক্তারা।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, আসামি সনাক্তে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই তাদেরকে আইনের আওতায় আনতে পারবো।

উল্লেখ্য: গত ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কুয়াকাটার তুলাতলী সংলগ্ন তার নিজ বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত মিরন ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়ে ঢাকার একটি বাসায় রয়েছেন।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৭:৪৬:৫৭   ১১৬ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ