ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মহিষের লড়াই দেখতে দর্শকদের ভিড়

মহিষের লড়াই দেখতে দর্শকদের ভিড়


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫


মহিষের লড়াই দেখতে দর্শকদের ভিড়

পটুয়াখালী: মহিষের লড়াই দেখতে দর্শকদের ভিড়। পটুয়াখালীর কলাপাড়ায় মহিষের লড়াই অনুষ্ঠিত হয়েছে। এ লড়াই দেখতে শত শত দর্শকের ভিড় জমে মাঠে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের দারোগা বাঁধ সংলগ্ন পশ্চিম বাদুরতলী গ্রামের বিলে মহিষের লড়াই অনুষ্ঠিত হয়।

লড়াইয়ে সোহেল মীর ও হেলালের মহিষ অংশগ্রহণ করে। প্রায় দশ মিনিটের লড়াইয় শেষে সোহেল মীরার মহিষ বিজয় লাভ করে। পার্শ্ববর্তী আমতলী উপজেলার মহিষকাটা এলাকার বেলায়েত হোসেন বলেন, ‘‘খুব ভোরে মহিষের লড়াই দেখতে এসেছি। অনেকদিন পর এই এলাকায় মহিষের লড়াই হয়েছে। যারা আয়োজন করেছে, তাদের সাধুবাদ জানাই।’’

কলাপাড়া পৌর শহরের বাসিন্দা জাফর হোসেন বলেন, ‘‘দীর্ঘদিন পর মহিষের লড়াই দেখেছি। শত শত দর্শক এসেছেন। মহিষের লড়াই দেখে বেশ ভালো লেগেছে। মাঝেমধ্যে এমন আয়োজন করা উচিত।’’

বিজয়ী মহিষের মালিক সোহেল মীর বলেন, ‘‘সাধারণ মানুষকে বিনোদন দেওয়ার জন্যই মহিষের লড়াইয়ের আয়োজন। জয়-পরাজয় বড় বিষয় না। দূর-দূরান্ত থেকে অনেকে লড়াই দেখতে এসেছেন, এটাই বড় পাওয়া।’’

অপর মহিষের মালিক মো. হেলাল বলেন, ‘‘সোহেল মীরার মহিষের চেয়ে আমার মহিষ ছোট। তারপরও এলাকার মানুষের অনুরোধে সোহেল মীরার মহিষের সঙ্গে আমার মহিষের লড়াই দিয়েছি। অনেকক্ষণ দুই মহিষের মধ্যে লড়াই হয়েছে। পরে আমার মহিষ পিছু হটতে বাধ্য হয়।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৮:৪৭:১৯   ২০৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ