ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আড়াইহাজারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫


 

আড়াইহাজারে মাতৃভাষা দিবসে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসাসেবা


নারায়ণগঞ্জ:
মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রহরে ১২টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।
প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও সাজ্জাত হোসেন শ্রদ্ধা নিবেদন করা হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জাতীয়বাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদসহ দলের  নেতাকর্মীরা  শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।

 এরপর একে একে আলোর পথযাত্রী পাঠাগার, আড়াইহাজার থানা প্রেস ক্লাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। দিবসটির তাৎপর্য তুলে ধরতে প্রভাতফেরির আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। পরে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় মহান ভাষা আন্দোলনের ইতিহাস ও মাতৃভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আ্ড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজ্জাত হোসেত।

প্রধান অতিথি বক্তব্যে ইউএনও সাজ্জাত হোসেন বলেন, ভাষার জন্য যে আত্মত্যাগের ইতিহাস বাংলাদেশ বহন করে, তা শুধু দেশেই নয়, সারা বিশ্বে অনন্য। নতুন প্রজন্মকে এই ইতিহাস জানতে হবে এবং বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। আলোচনা সভা শেষে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৮:৫৩:১৫   ২৫৪ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ