ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে মাতৃভাষা দিবসে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসাসেবা

আড়াইহাজারে মাতৃভাষা দিবসে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসাসেবা


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫


আড়াইহাজরে মাতৃভাষা দিবসে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসাসেবা

 

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পৃথক স্থানে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার লস্করদী নজরুল ইসলাম বাবু উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন নবদিগন্ত ফাউন্ডেশন এর আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন আড়াইহাজারের ইউএনও সাজ্জাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন ফাইন্ডেশনের নির্বাহী সদস্য হাবিবুর রহমান, নাসির আহমেদ, কামাল ভূঁইয়া, নাদিম ভূঁইয়া, সেলিম মিয়া, সোহেল মিয়া, সাদিকুর রহমান ভূঁইয়া,  মোজাম্মেল হক, রিয়াদ মিয়া, শামিম খান, আলিফ ভূঁইয়া,  ফারুক মিয়া, স্বপন ভূঁইয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাজ্জাত হোসেন বলেন, পৃথিবীতে একটি মাত্র ভাষা, যে ভাষার জন্য মানুষ জীবন দিয়েছে। এই ভাষা নিয়ে আমরা সবাই গর্ব করি। আর এই ঐতিহাসিক দিনে স্থানীয়দের এমন উদ্যোগের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করেছে বলে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। কারণ মানবসেবায় রক্তদান অত্যন্ত মহৎ কাজ। একজনের রক্ত অন্যের জীবন বাঁচিয়ে দিতে পারে। নিজেকে বিপদাপন্ন ব্যক্তির স্থানে দাঁড় করিয়ে মানুষের প্রয়োজনীয়তা বুঝতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। মানুষ হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে নিয়মিত রক্তদান করার পাশাপাশি নতুনদেরও রক্তদানে আগ্রহী করে তুলতে হবে।

 

এছাড়াও একই দিন সকাল সাড়ে সাতটা থেকে দুপুর পর্যন্ত ন্যাশনাল ডক্টরস ফোরাম নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে গোপালদী বাজার এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। চর্ম ও যৌন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আলী আশরাফ ও অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. আব্দুল মালেক খানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চিকিৎসক টীম বিনামূল্যে চার শতাধিক রোগিকে চিকিৎসা সেবা প্রদান করে।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:০৯:৩৬   ২৭৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ