ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালী ‘রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন’

পটুয়াখালী ‘রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন’


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫


পটুয়াখালী ‘রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন’।

 

পটুয়াখালী: ‘রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন’পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেছেন, রমজান মাসে বাজারে কৃত্রিম সংকট বা সিন্ডিকেট তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল জেলা প্রশাসকের দরবার হলে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

 

জেলা প্রশাসক বলেন,‘আমি জরিমানার পক্ষে নই। যারা বেআইনিভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করবেন, তাদের সরাসরি জেলে পাঠানো হবে। তারা যে দলেরই হোক, আমি কোনো পক্ষপাত করবো না। যদি কেউ মনে করেন এটি হুমকি, তাহলে এটি হুমকিই।’

 

জেলা প্রশাসক আরও বলেন,‘ফ্যাসিস্ট সরকারের আমলে কে কী করেছে, তা জানার প্রয়োজন নেই। তবে বর্তমান সরকারের সময়ে কেউ সাধারণ মানুষকে জিম্মি করার চেষ্টা করলে, প্রশাসন আইনানুগ কঠোর ব্যবস্থা নেবে। ব্যবসায়ীদের যদি কোনো সমস্যা থাকে, তাহলে প্রশাসনের সঙ্গে আলোচনা করুন। আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। তবে যদি কেউ কৃত্রিম সংকট তৈরি করে, তাহলে ছাড় দেওয়া হবে না।’

 

ভোজ্যতেলের প্রসঙ্গে তিনি বলেন,‘সরকার পর্যাপ্ত পরিমাণে ভোজ্যতেল আমদানি করেছে, যা শিগগিরই বাজারে আসবে। আমরা চাই না, এ নিয়ে নতুন কোনো সিন্ডিকেট তৈরি হোক। যদি কেউ সিন্ডিকেট করার চেষ্টা করে, প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।’

 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তারেক হাওলাদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, বিক্রয় প্রতিনিধি ও শিক্ষার্থীরা।

 

সভায় বক্তারা আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা, বাজার ব্যবস্থাপনা মনিটরিং করা এবং মূল্য সহনীয় পর্যায়ে রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করেন। ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানানো হয় এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রশাসনের কর্মকর্তারা।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২২:৩৪:৩৯   ২১৫ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ