ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দুমকিতে স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫


দুমকিতে স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

পটুয়াখালী: “তরুনদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার” এ প্রতিপাদ্যে দুমকি উপজেলা পরিষদের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উপলক্ষে এক বনার্ঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে এক বনার্ঢ্য র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন দুমকি থানার ওসি মোঃ জাকির হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল হাসান শাহীন, উপজেলা বিএনপির সহ-সভাপতি  মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও জালাল আহমেদ খান, নায়েবে আমির মাও আলতাফ হোসেন, গন‌অধিকার পরিষদের আহ্বায়ক মুন্না জহির, সদস্য সচিব নাসির উদ্দিন। পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২২:৩৯:৩৩   ২৩৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ