ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে কৃষি জমিতে মাটি কাটায় এক্সকাভেটর জব্দ

কালীগঞ্জে কৃষি জমিতে মাটি কাটায় এক্সকাভেটর জব্দ


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫


 

 

কালীগঞ্জে কৃষি জমিতে মাটি কাটায় এক্সকাভেটর জব্দ

গাজীপুর: উপজেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে পুনরায় কৃষি জমি থেকে মাটি কাটা অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে মাটি কাটা বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন। এই সময় মাটি কাটায় ব্যবহৃত এক্সকাভেটর জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নাগরী ইউনিয়নের শিমুলিয়া এলাকায় বেলাই বিল সংলগ্ন কৃষি জমিতে মাটি কেটে পুকুর খনন করছে একদল দুস্কৃতিকারী। এমন সংবাদের ভিত্তিতে গত ২০ ফেব্রুয়ারি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) প্রথমবার অভিযান পরিচালনা করে মাটি কাটা বন্ধ করে দেন তিনি। কৃষি জমি থেকে মাটি না কাটার জন্য তিনি নির্দেশ প্রদান করেন। কিন্তু একদল মাটিখেকো প্রশাসনের নির্দেশ অমান্য করে পুনরায় মাটি কেটে পুকুর খনন করে আসছে।

এরই প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ ও সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে মাটি কাটা বন্ধ করে দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে কোনো অপরাধীকে না পাওয়ায় মাটি কাটায় ব্যবহৃত এক্সকাভেটর জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ বলেন, কৃষি জমি থেকে মাটি কাটা সম্পূর্ণ নিষেধ। যারা প্রশাসনের নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২৩:২৯:০৮   ২৫৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ