ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

আমতলীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫


আমতলীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

বরগুনা: আমতলীতে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মঙ্গলবার সকালে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। আমতলী উপজেলা প্রশাসন দিবসটি পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১১ টায় দিবসটি
পালন উপলক্ষে পরিষদের সামনে থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. রাসেল, এলজিইডির প্রকৌশলী মো. ইদ্রিস, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুর রহমান, কৃষি রেডিওর স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. সোহাগ হাসান,বিআরডিবি কর্মকর্তা মো. ফিরোজ আলম,মহিলা বিষয়ক কর্মকর্তা রুপকুমার পাল, সাংবাদিক জাকির হোসেন, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সাংবাদিক মো. মনিরুল ইসলাম,গুলিশাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ওহাব হাওলাদার, আমতলী পৌরসভার হিসাব রক্ষক মো. নাসির উদ্দিন প্রমুখ।

এইচ/এল

বাংলাদেশ সময়: ০:০৯:৪১   ২৩৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ