ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভূমি কর্মকর্তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, তরমুজ চাষিদের মানববন্ধন

ভূমি কর্মকর্তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, তরমুজ চাষিদের মানববন্ধন


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫


 ভূমি কর্মকর্তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, তরমুজ চাষিদের মানববন্ধন
পটুয়াখালী: রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা (সহকারী তহশিলদার) জাহিদুল ইসলামের বিরুদ্ধে তরমুজ পরিবহনে বাধা ও চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে তরমুজচাষিরা মানববন্ধন করেছেন। ২৫ ফেব্রুয়ারি বিকেলে গহিনখালী লঞ্চঘাটে তরমুজচাষিরা এই মানববন্ধন করেন।
স্থানীয় তরমুজ চাষিদের অভিযোগ, পরিবহনের সুবিধার্থে চলতি মৌসুমে ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী গ্রামের তরমুজচাষিরা অস্থায়ী একটি ঘাট করে নৌপথে তরমুজ বাজারজাত শুরু করেন। কিন্তু ২৫ ফেব্রুয়ারি দুপুরে ভূমি উপসহকারী কর্মকর্তা জাহিদুল ইসলাম গিয়ে ওই ঘাট থেকে তরমুজ পরিবহন করতে চাষিদের বাধা দেন। সেই সঙ্গে তাঁর নিয়ন্ত্রণাধীন আরেকটি ঘাট থেকে তরমুজ পরিবহনে চাপ প্রয়োগ করেন। তাঁর কথা মেনে না নিলে আইনি ব্যবস্থা নেবেন বলে হুমকি দেন।
একপর্যায়ে চাষিদের সুবিধামতো ঘাট থেকে তরমুজ পরিবহন করতে হলে ভূমি উপসহকারী কর্মকর্তা কাজী জাহিদুল এক লাখ টাকা চাঁদা দাবি করেন বলেও অভিযোগ করেন চাষিরা।
এ ঘটনার প্রতিবাদে ২৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে গহিনখালী লঞ্চঘাট-সংলগ্ন অস্থায়ী ঘাটে মানববন্ধন করেন তরমুজচাষিরা।
কর্মসূচিতে গহিনখালী গ্রামের তরমুজচাষি বশির উদ্দিন বলেন, ‘খাল ভরাট হয়ে যাওয়ায় আমরা আমাদের সুবিধার্থে বিআইডব্লিউটিএর অনুমতি নিয়ে এখানে ঘাট করে তরমুজ বাজারজাত করি। কিন্তু জাহিদ তহশিলদার এসে আমাদের এখান থেকে তরমুজ পরিবহন করতে নিষেধ করেন। এখান থেকে তরমুজ পরিবহন করতে হলে তাঁকে এক লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানান। এ ছাড়া কৃষকদের বিরুদ্ধে মামলা করারও হুমকি দিয়েছেন তহশিলদার।’

একাধিক তরমুজচাষি জানান, চাষিদের সুবিধামতো যেখানে ভালো হয়, সেখান থেকে তরমুজ পরিবহন করবে। কিন্তু তহশিলদার কাউকে নির্দিষ্ট ঘাট থেকে তরমুজ পরিবহন করতে চাপ দিতে পারেন না। এটা অন্যায়, এটা জুলুম।
এ বিষয়ে ছোটবাইশদিয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘গহিনখালী একটি বিআইডব্লিউটিএর ঘাট এবং উপজেলা প্রশাসনের আরেকটি ঘাট আছে। মাঝখানে একটি সিন্ডিকেট নতুন করে একটা ঘাট বসিয়েছে। এই ঘাটে বাধা দেওয়ার জন্য আমি গিয়েছি। বলেছি যে নতুন করে এই ঘাট আপনারা করতে পারবেন না। টাকা চাওয়ার বিষয়টি সত্য নয়।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হাসান বলেন, ‘এ বিষয়ে আমি অবগত নই। কোনো কৃষক লিখিত অভিযোগ করলে উল্লেখিত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪২:০৮   ২৩৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ