ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » যমুনা নদীর ওপরের বঙ্গবন্ধু সেতু এখন যমুনা সেতু

যমুনা নদীর ওপরের বঙ্গবন্ধু সেতু এখন যমুনা সেতু


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫


 যমুনা নদীর ওপরের বঙ্গবন্ধু সেতু এখন যমুনা সেতু

টাঙ্গাইল: যমুনা নদীর উপর অবস্থিত ‘বঙ্গবন্ধু সেতু’ এখন থেকে ‘যমুনা সেতু’ নামে পরিচিত হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ বুধবার একটি প্রজ্ঞাপন জারি করে সেতুর নাম পরিবর্তনের ঘোষণা দিয়েছে।

সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন যে, এখন থেকে সেতুর নাম ‘যমুনা সেতু’ হবে।

১৯৯৮ সালের ২৩ জুন, বঙ্গবন্ধু সেতু উদ্বোধন করা হয়, এবং এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে নামকরণ করা হয়েছিল। সেতুটি টাঙ্গাইল ও সিরাজগঞ্জের মধ্যে সড়ক ও রেলপথের গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে, যা রাজধানী ঢাকা এবং দেশের পূর্ব-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের সময় গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে দেশত্যাগের পর সেতুরটি টাঙ্গাইল পূর্ব ও সিরাজগঞ্জ পশ্চিম দুই প্রান্তের বঙ্গবন্ধুর ম্যুর‍ালটি কালো রঙ দিয়ে মুছে দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এর পর, সেতুর নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩১:৫০   ২৪৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ