ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নাজিরপুরে জামায়াতের আমিরকে হুমকি দিলেন বিএনপি নেতা

নাজিরপুরে জামায়াতের আমিরকে হুমকি দিলেন বিএনপি নেতা


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: রবিবার, ২ মার্চ ২০২৫


নাজিরপুরে জামায়াতের আমিরকে হুমকি দিলেন বিএনপি নেতা

পিরোজপুর: ফেসবুকের শেয়ার নিয়ে জামায়াতের আমিরকে হুমকি দিলেন বিএনপিন নেতা। আর এঘটনায় ক্ষুব্ধ হয়েছে নেতাকর্মীরা। ঘটনাটি ঘটেছে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায়। রবিবার (২ মার্চ) সকালে নাজিরপুরের বেহালদশা বিভিন্ন রাস্তা-ঘাটের সংস্কার নিয়ে উপজেলা পরিষদ গেট সংলগ্ন এক মানববন্ধনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাজিরপুর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুর রাজ্জাককে উদ্দেশ্য করে কটুক্তিমূলক আচারণ ও হুমকি দেন উপজেলা বিএনপির সাবেক ছাত্রনেতা সরদার সাফায়েত হোসেন শাহীন।

বক্তব্যে তিনি বলেন, জামায়াতের আমির ভুইফোর, তার বাড়ি এই এলাকায়ও না, তিনি একটি স্ট্যাটাস দিয়েছে একটি কলাম লিখেছে সেখানে বিশেষ দ্রষ্টব্য লিখেছে বিএনপি যে ভুমিকায় আছে এই ভুমিকায় অবতির্ণ হলে ভারতের ফাদে পা দিলে তাকে মির্জাফরের ভ‚মিকায় অবতির্ণ হবে এবং ইনশাআল্লাহ্ জনগনের কাছে আমরা নাকি প্রতিয়মান হব।

তিনি বলেন, আমি আমিরকে উদ্দেশ্য করে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার জন্ম না হলে বাংলাদেশর এই পতাকাটি উত্তোলন হত কিন আমার সন্ধেহ। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষনা না দিলে এদেশ স্বাধীন হত কিনা তা আমার সন্ধেহ হয়। আমির যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর তিনি যদি এর পুনরাবৃত্তি করেন তাহলে রাজনৈতিকভাবে তাকে মোকাবেলা করতে হবে, তার সাথে যদি আরো কিছু থাকে তাও তাকে দেওয়া হবে ইনশাআল্লাহ্।

উল্লেখ্য নাজিরপুর উপজেলা আমির গতকাল ১ লা মার্চ তার ফেসবুক আইডি থেকে জীবন মিডিয়া নামের একটি গ্রুপের একটি পোষ্ট মুক্ত মঞ্চ লিখে শেয়ার করেন। এতে ক্ষিপ্ত হয়ে নাজিরপুর উপজেলার বিএনপির সাবেক ছাত্রনেতা সরদার সাফায়েত হোসেন শাহীন একটি আক্রোশমূলক বক্তব্য দেন। এবক্তব্যে সাধারণ মানুষ তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এবিষয়ে নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান বলেন, আমি বিষয়টি আপনার কাছ থেকে শুনেছি। কাউকে ছোট করে বক্তব্য দেওয়া কারো উচিৎ নয়, যদি তিনি এমন বক্তব্য দিয়ে থাকেন এটি তার ঠিক হয়নি। কোন মানুষের সম্মানহানী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পছন্দ করেন না। ফেসবুকের স্ট্যাটাস’কে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে মূলত আমি ওই স্ট্যাটাস এখনও আমি দেখিনি।

এবিষয়ে সরদার সাফায়েত হোসেন শাহীন বলেন, আমি তাকে হেয়প্রতিপন্ন করার জন্য কোন বক্তব্য দেইনি, আমি কোন হুমকি ও দেইনি, এটি রাজনৈতিক ভাবে বক্তব্য দেওয়া হয়েছে।

এবিষয়ে উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, আমাকে নিয়ে উদ্দেশ্য প্রনোদিত ভাবে যে বক্তব্য দিয়েছে আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পরমতসহিষ্ণুতার যদি অভাব ঘটে তাহলে এমন বক্তব্য দেয়। আমি আমার আদর্শকে প্রচার করব আর একজন তার আদর্শকে প্রচার করবে এটাই নিয়ম হওয়া উচিৎ, ব্যক্তিগত ভাবে কাউকে কারো আক্রমনকরাটা মোটেই গ্রহনযোগ্য নয় এটা নিন্দানীয়,হিনস্বার্থচরিতার্থ করবার জন্য এ বক্ত্যটি দিয়েছে বলে আমার মনে হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০০:৫৪   ১৬৭ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ