ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে মাসব্যাপী পবিত্র কোরআন শিক্ষার উদ্বোধন

কালীগঞ্জে মাসব্যাপী পবিত্র কোরআন শিক্ষার উদ্বোধন


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ মার্চ ২০২৫


 কালীগঞ্জে মাসব্যাপী পবিত্র কোরআন শিক্ষার উদ্বোধন
গাজীপুর: কালীগঞ্জে পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা মাসব্যাপী পবিত্র কোরআন শিক্ষার উদ্বোধন করা হয়েছে। ররিবার (২ মার্চ) সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর সার্বিক সহযোগিতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালীগঞ্জের আয়োজনে ও ট্রায়ড জেনারেশন স্কোয়াডের বাস্তবায়নে কালীগঞ্জ খোদেজা শপিং কমপ্লেক্রের ৬ষ্ঠ তলায় দারুল উলুম ইসলাহুল উম্মাহ্ মহিলা মাদ্রাসায় মহিলাদের জন্য পবিত্র কোরআন শিক্ষার উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
পবিত্র কোরআন শিক্ষার ছবক প্রদান করেন দারুল উলুম ইসলাহুল উম্মাহ্ মহিলা মাদ্রাসার শিক্ষক রিয়াজ ফাতেমা।
অপরদিকে বাদ জোহর কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদে পুরুষদের জন্য পবিত্র কোরআন শিক্ষার উদ্বোধন করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন। কোর্স পরিচালনা কমিটির আহবায়ক ও ট্রায়ড জেনারেশন স্কোয়াড সদস্য নাহিদ হাসান এর সভাপতিত্বে পবিত্র কোরআন শিক্ষার ছবক প্রদান করেন কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মোহাম্মদ ফেরদৌস খান সালেহী।
এ সময় মসজিদ পরিচালনা পরিষদের অন্যান্য সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ট্রায়ড জেনারেশন স্কোয়াডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কোর্স পরিচালনা কমিটির আহবায়ক ও ট্রায়ড জেনারেশন স্কোয়াড সদস্য নাহিদ হাসান জানান, পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে মাসব্যাপী সম্পূর্ণ ফ্রীতে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা পবিত্র কোরআন শিক্ষার ব্যবস্থা করেছি। আজ উদ্বোধনী ক্লাশে পবিত্র কোরআন শিক্ষায় আগ্রহী (দুই ব্যাচ) প্রায় শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেছেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:২১:৫০   ১৮০ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ