ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে অভয়াশ্রম অভিযানে ১১হাজার মিটার কারেন্ট জাল জব্দ

লালমোহনে অভয়াশ্রম অভিযানে ১১হাজার মিটার কারেন্ট জাল জব্দ


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ মার্চ ২০২৫


 লালমোহনে অভয়াশ্রম অভিযানে ১১হাজার মিটার কারেন্ট জাল জব্দ
ভোলা: লালমোহন উপজেলায় জাটকা সংরক্ষণের লক্ষ্যে চলমান অভয়াশ্রম অভিযানে অন্তত ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শনিবার মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত উপজেলার মেঘনা নদীতে মৎস্য দপ্তরের অভিযানে এসব জাল জব্দ করা হয়।

এ জালের পরিমাণ প্রায় ১১ হাজার মিটার। এছাড়া জব্দ করা হয় বিভিন্ন প্রজাতির ১০ কেজি মাছ। পরে জনসম্মুখে পুড়িয়ে জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয় এবং মাছ হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব ও লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের দিকনির্দেশনায় অভিযানে ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, সাইফুল ইসলাম সোহাগ, তথ্য সংগ্রহকারী মো. নূরনবী এবং মো. আনোয়ারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, পহেলা মার্চ থেকে শুরু হওয়া এ অভিযান চলবে আগামী ৩০ শে এপ্রিল পর্যন্ত। লালমোহন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে কঠোরভাবে অভিযান চলমান থাকবে। সে লক্ষ্যে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:৩৩:২২   ১৯৫ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ