ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মধুখালীতে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

মধুখালীতে সড়ক দূর্ঘটনায় একজন নিহত


মধুখালী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ মার্চ ২০২৫


 

মধুখালীতে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

ফরিদপুর: মধুখালীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রলির পেছনে একটি মোটরসাইকেলের ধাক্কার ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

সোমবার (৩ মার্চ) ভোর ৫টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামালদিয়া ইউনিয়নের ছেনখালি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নাম এনামুল হক (২৮)। তিনি মাগুড়া জেলার শ্রীপুর উপজেলার মহেষপুর গ্রামের নজর আলী শেখের সন্তান। অপর আহত আরোহী কাইয়ুম মোল্যা (৩৫), একই জেলার কচুয়া গ্রামের আকবর মোল্যার ছেলে।

জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের কামালদিয় ইউনিয়নের ছেনখালি নামক স্থানে দাঁড়িয়ে থাকা ফরিদপুর চিনিকলের আখ সরবরাহ করার ট্রলি-র পেছনে মাগুড়া থেকে ফরিদপুরগামী একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে রাস্তায় পড়ে আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর আরোহীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৫:৫৭:০০   ২৬৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ