ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » রাতের আঁধারে সড়কের গাছ কেটে নিলো আ’লীগ নেতা

রাতের আঁধারে সড়কের গাছ কেটে নিলো আ’লীগ নেতা


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ মার্চ ২০২৫


রাতের আঁধারে সড়কের গাছ কেটে নিলো আ’লীগ নেতা

ফরিদপুর: বোয়ালমারীতে রাতের আঁধারে সরকারি সড়কের পাশ থেকে লক্ষাধিক টাকার মেহগনি গাছ কাটলেন রুপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। সড়কের গাছ কেটে নেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাছের কয়েকটি লক জব্দ করেছেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। সরকারি সড়কের পাশের গাছ কেটে নেওয়া আওয়ামী লীগ নেতার নাম সৈয়দ অলিয়ার রহমান। সে উপজেলার রূপাপাত ইউনিয়নের আ’লীগের সহ-সভাপতি।

এছাড়া বিগত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন সৈয়দ অলিয়ার রহমান। এলাকাবাসী সুত্রে জানা যায়, গত শুক্র ও শনিবার (২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ ) ভোররাত থেকে উপজেলার রূপাপাত ইউনিয়নের সুতালিয়া গ্রামে বারোয়ারী মন্দির সংলগ্ন সরকারি এলজিআরডি সড়কের পাশ থেকে গাছ গুলো কেটে নেয় আ’লীগ নেতা সৈয়দ অলিয়ার রহমান।

৫ থেকে ৭জন শ্রমিক নিয়ে গাছগুলো কেটে কিছু গাছ সুর্যোগ গ্রামের কাঠ ব্যবসায়ী পিয়াসের নিকট বিক্রি করেন এবং বাকি গাছগুলোর লক নিজ বাড়ির সামনে জড় করে রাখেন। আর এ কাজে তাকে সহায়তা করেন রুপাপাত ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সহসভাপতি সৈয়দ ফজলুর রহমান মিথুন ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা সৈয়দ রিয়াজ।

এ বিষয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী রবিবার (২ মার্চ) ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গাছের লকগুলো গুলো জব্দ করা নিয়ে আসেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে গাছ গুলো জব্দ করে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়েছে। গাছ কাটার সাথে জড়িত কাউকে পাওয়া যায় নাই।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৭:৫১   ২১৫ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ