ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ফরিদপুরের অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ছাই

ফরিদপুরের অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ছাই


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ মার্চ ২০২৫


 

ফরিদপুরের অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ছাই

ফরিদপুর: আলফাডাঙ্গার বানা বাজারে বৈদ্যুতিক সর্ট সার্কিটের আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ২৫-৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। বুধবার (৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আসলাম হোসেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বানা ইউনিয়নের বানা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আলফাডাঙ্গা উপজেলার বানা বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাজারে আগুন দেখে স্থানীয়দের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘন্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১০টি দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ২৫-৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

বুধবার সকালে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আসলাম হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে ১০টি দোকানের সকল মালামাল পুড়ে গেছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৮:৪৭:৫১   ১৬৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ