ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ব্রীজের ছাউনি ভেঙ্গে রড নিয়ে গেলেন বিএনপি নেতারা

ব্রীজের ছাউনি ভেঙ্গে রড নিয়ে গেলেন বিএনপি নেতারা


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বুধবার, ৫ মার্চ ২০২৫


ব্রীজের ছাউনি ভেঙ্গে রড নিয়ে গেলেন বিএনপি নেতরা

পিরোজপুর: নাজিরপুরে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে ব্রীজের ছাউনি ভেঙ্গে রড চুরি করে নেয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম হেকমত বাদী হয়ে গত মঙ্গলবার (০৪ মার্চ) রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ওই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীন সহ ৩ জনের বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার (০৩ মার্চ) গভীর রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামের রিপন শিকদার বাড়ির সামনের লোহার ব্রীজের ছাউনির ঢালাই ভেঙ্গে তাতে থাকা প্রায় লক্ষাধীক টাকা মূল্যের লোহার রড চুরি করে নেয় অভিযুক্তরা। স্থানীয়রা এ সময় ভাঙ্গায় বাধা দিলে অভিযুক্তরা তাদের হত্যার হুমকী দিয়ে ব্রীজে থাকা লোহার রড নিয়ে যায়।

এ ব্যাপারে বিএনপি নেতা সরদার সাফায়েত হোসেন শাহীনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. মাহমুদুল হাসান বলেন, গত এক বছর আগে এডিবির আওতায় ওই ব্রীজের ছাউনীটি ঢালাই দেয়া হয়।

নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচীব আবু হাসান খান বলেন, এমন ঘটনার দায় দল নিবে না। অভিযোগ সত্য হিসাবে প্রমানিত হলে ওই বিএনপির নেতার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিতে জেলাকে সুপারিশ করা হবে।

আর/ আর

বাংলাদেশ সময়: ১৯:২১:০০   ২৫৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ