ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে বনায়নের গাছ কেটে নিলো প্রভাবশারীরা

কাউখালীতে বনায়নের গাছ কেটে নিলো প্রভাবশারীরা


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫


কাউখালীতে বনায়নের গাছ কেটে নিলো প্রভাবশারীরা

পিরোজপুর: কাউখালীতে প্রভাবশালী ব্যক্তিরা সামাজিক বনায়নের লাখ টাকার গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে , উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বারানী খালের পাড়ের ভেরিবাঁধের উপর অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন তৈরি করা হয়। প্রায় দেড় দশক পর্যন্ত এ সামাজিক বনায়নের গাছের চারা রক্ষনা বেক্ষণের পরে গাছগুলো এখন মূল্যবান সম্পদে পরিণত হয়।

বন বিভাগের উদাসীনতা ও উপজেলা বন অফিসের দায়িত্বে থাকা ইলিয়াস হোসেন এ উপজেলা যোগদানের পর নিয়মিত অফিস না করার সুযোগে স্থানীয় একটি চক্র প্রতিনিয়ত বনায়নের মূল্যবান গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়।

এলাকাবাসী জানায়, কাউখালী উপজেলা বন কর্মকর্তার তদারকি না থাকার সুযোগে দুর্বৃত্তরা সম্প্রতি রাতে ১২টি আকাশ মনি গাছ কেটে নিয়ে ।যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা। এছাড়াও একই এলাকায় বিভিন্ন সময় দুর্বৃত্তরা সামাজিক বনায়নের লক্ষ লক্ষ টাকার গাছ কেটে নেয়ার অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে উপজেলা বন অফিসের দায়িত্বে থানা ইলিয়াস হোসেন মুঠোফেনে জানান, তিনি অসুস্থ তাই অফিস করতে পারেন না, আগামী সোমবার অফিসে আসবেন। গাছ চুরি হওয়ার সংবাদ শুনেছেন, আসার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

এছাড়াও বাগেরহাট বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) জি এম রফিক আহম্মেদ জানান, দায়িত্বে অবহেলার কারনে গাছ চুরির ঘটনা ঘটলে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ জানান, অত্র ইউনিয়নে বিভিন্ন সময় বেআইনিভাবে গাছ কাটার বিষয়টি বন বিভাগকে জানানো সত্বেও কোন কার্যকরী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে না ফলে দুষ্টু চক্ররা এই সুযোগ নিচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০১:৫১   ২০৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ