ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ছাগল চোরকে বেধে পুলিশে দিল স্থানীয়রা

ছাগল চোরকে বেধে পুলিশে দিল স্থানীয়রা


মুকুল কুমার বসু ,বোয়ালমারী( ফরিদপুর )
প্রকাশ: শনিবার, ৮ মার্চ ২০২৫


ছাগল চোরকে বেধে পুলিশে দিল স্থানীয়রা

ফরিদপুর: বোয়ালমারীতে পিকআপে করে ছাগল চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছে তিন চোর। এ ঘটনায় ছাগলের মালিক শফিকুল ইসলাম বাদি হয়ে স্থানীয় থানায় মামলা করেছেন। গতকাল শনিবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ওসি মো. মাহমুদুল হাসান।

এর আগে শুক্রবার দুপুরে ছাগল পিকআপে করে নিয়ে যাওয়ার সময় উপজেলার চতুল ইউনিয়নের মিঠাপুর-রাজাপুর এলাকায় তিনচোরকে আটক করা হয়। আটককৃত চোরেরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাধবপুর গ্রামের আয়নাল শেখের ছেলে আব্দুর রাজ্জাক শেখ (২৫), একই উপজেলার হোগলাকান্দি গ্রামের মোস্তফা মাতুব্বরের ছেলে রাসেল মাতুব্বর (২৫) ও হাসামদিয়া গ্রামের মৃত তোরাফ শেখের ছেলে সেন্টু সেখ (২৭)।

মামলা সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ভাঙ্গা উপজেলার মাধবপুর গ্রামের দাউদের স-মিলের সামনে থেকে শফিকুল ইসলামের দুইটি বকনা ছাগল চুরি করে পিকআপে পালানোর সময় বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর বাজারে পৌঁছালে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ছাগলের মালিক শফিকুল ইসলাম বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলা করে। মামলায় তিনচোরকে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ছাগল চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের শনিবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪১:২৪   ২৫২ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ