ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » উলিপুরে সড়ক দূর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত

উলিপুরে সড়ক দূর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ মার্চ ২০২৫


 

উলিপুরে সড়ক দূর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত

কুড়িগ্রাম: উলিপুরে সড়ক দূর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, রোববার (৯ মার্চ) দুপুরে কুড়িগ্রাম-চিলমারী সড়কের নিরাশিরপাথার নামক স্থানে। মোটর সাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উলিপুর থেকে একটি ট্রাক্টর চিলমারী মুখে যাচ্ছিল অপরদিকে মোটরসাইকেল যোগে দুই যুবক চিলমারী থেকে উলিপুরে আসছিলেন। পথিমধ্যে উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশিরপাথার নামক স্থানে ট্রাক্টর ও মোটর সাইকেলের মুখোমুখী সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা সৌরভ মিয়া (১৯) নামে এক শিক্ষার্থী নিহত হন।

এ ঘটনায় গুরুত্বর আহত মোটর সাইকেল চালক শিক্ষার্থী প্লাবন আহম্মেদ (১৯) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত প্লাবন উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেঁকিয়ারাম এলাকার বকিয়ত উল্যার ছেলে এবং সৌরভ একই ইউনিয়নের খামার ঢেঁকিয়ারাম এলাকার বক্কর মিয়ার ছেলে ও উভয়ে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল বলে জানা গেছে। দূর্ঘটনার পরপর ট্রাক্টরসহ চালক পালিয়ে যান। পরে খবর পেয়ে থানা পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আইরিন আক্তার আমাদের সময়কে জানান, প্লাবন আহম্মেদ নামের একজনকে হাসপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান আমাদের সময়কে বলেন, খবর পেয়ে মরদেহ দুইটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:০৬:০৫   ২৩৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর



আর্কাইভ