ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » তারাবির নামাজরত অবস্থায় বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম

তারাবির নামাজরত অবস্থায় বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ১০ মার্চ ২০২৫


 তারাবির নামাজরত অবস্থায় বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম

পটুয়াখালী: দশমিনায় নিজ ঘরে নামাজ পড়া অবস্থায় এক বৃদ্ধাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।  রোববার রাত ১০টার দিকে দশমিনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। আহত নারীর নাম মোসা. আমেনা বেগম (৬২)। তিনি ওই এলাকার মো. ইউনূস মিয়ার স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, ঘরে আমেনা ও তাঁর স্বামী ইউনূস থাকেন। রাতে ইউনূস তারাবির নামাজ পড়তে মসজিদে যান। আমেনা ঘরে নামাজ পড়ছিলেন। ভুলবশত তিনি দরজার ছিটকিনি দেননি। দরজা খোলা পেয়ে কে বা কারা ঘরে প্রবেশ করে পেছন থেকে বৃদ্ধার মাথায় কোপ ও ঘাড়ে বাড়ি দেয়। এতে তিনি চিৎকার দিয়ে জায়নামাজের ওপর সংজ্ঞা হারিয়ে পড়ে যান। পরে আশপাশের লোকজন ছুটে এসে ঘরে কাউকে পাননি। তাঁরা দেখেন, আমেনার মাথা থেকে রক্ত ঝরছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাহুল বিন হালিম জানান, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন আমেনাকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তাঁর মাথায় চারটি ও ঘাড়ে একটি সেলাই লাগে। তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
আমেনার স্বামী ইউনূস বলেন, ‘আমাদের সঙ্গে কারও শত্রুতা নেই। হয়তো আমার অনুপস্থিতে ঘরের মালপত্র চুরি করার জন্য আমার স্ত্রীর ওপর হামলা করেছে। তবে সে চিৎকার করায় পালিয়ে যায়।’
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, ঘটনা শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। হামলাকারীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৩৮:১০   ২৩৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ