ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ঢাকায় ব্যবসায়ীকে গুলি করে সোনা ছিনতাইয়ের ঘটনায় পটুয়াখালীর তিন যুবক গ্রেপ্তার

ঢাকায় ব্যবসায়ীকে গুলি করে সোনা ছিনতাইয়ের ঘটনায় পটুয়াখালীর তিন যুবক গ্রেপ্তার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ১০ মার্চ ২০২৫


ঢাকায় ব্যবসায়ীকে গুলি করে সোনা ছিনতাইয়ের ঘটনায় পটুয়াখালীর তিন যুবক গ্রেপ্তার

পটুয়াখালী : ঢাকায় গ্রেফতার ৬ জনের মধ্যে তিনজনের বাড়ি পটুয়াখালী, সবাই পেশাদার অপরাধী রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে সোনা ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে সোনা ডাকাতির ঘটনায় গ্রেফতার ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তিনজনের বাড়ি পটুয়াখালী।

এরা হচ্ছেন আমিনুল ইসলাম, কাওসার সিকদার ও সুমন মোল্লা। এরা সবাই চিহ্নিত অপরাধী এবং পুলিশের কাছে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেফতারের গণমাধ্যমের সামনে হাজির করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি সদস্যরা।
খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেফতার আমিনুল ইসলাম বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের নতুন ইউনিয়ন পরিষদ এলাকার বাসিন্দা আকবার মৃধার ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, আমিনুল এর আগে একাধিক ডাকাতির ঘটনায় সরাসরি নেতৃত্ব দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। একের পর এক ডাকাতির ঘটনার পর জেলা পুলিশের কয়েকটি টিমের যৌথ তদন্তে আন্তঃবিভাগ ডাকাত দল শনাক্ত হয়। অভিযান চালিয়ে ২০২৩ সালের ৯ নভেম্বর আমিনুলসহ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছিল পুলিশ। ডাকাত দলকে আশ্রয় দেওয়াসহ অস্ত্রের জোগানদাতাও ছিলেন আমিনুল। একাধিক ডাকাতির নেতৃত্বেও ছিলেন তিনি। পটুয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দিতে এ অভিযোগ স্বীকার করেছিলেন আমিনুল।
স্থানীয় সূত্র জানায়, দিনের আলোয় রাজনৈতিক সভা-সমাবেশে ব্যস্ত থাকতেন আমিনুল ইসলাম। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে পরিচিত ও প্রভাবশালী নেতা তিনি। তার সঙ্গে সাবেক চিফ হুইপ ও পটুয়াখালী-২ আসনের সাবেক এমপি আ স ম ফিরোজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক ফিরোজপুত্র রায়হান সাকিব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ আওয়ামী নেতার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বাউফল থানার ইন্সপেক্টর আতিকুল ইসলাম জানান, আমিনুল একজন পেশাদার ডাকাত। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
অন্যদিকে গ্রেফতার হওয়া কাওছার সিকদারের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নে। তিনি ওই এলাকার মৃত সাহাবুদ্দিন সিকদারের ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে। ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে ২০২৩ সালের অক্টোবরে কাওছার সিকদারকে গ্রেফতার করা হয়। সে সময় তার সঙ্গে আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে নগদ টাকাসহ ডিবি পুলিশের ব্যবহৃত জ্যাকেটসহ একটি সাদা মাইক্রোবাস জব্দ করা হয়। গ্রেফতার আরেক আসামি সুমন মোল্লা। তার বাড়িও বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। তিনি ওই ওয়ার্ড শ্রমিকদলের সহদপ্তর সম্পাদক।
এ বিষয়ে পটুয়াখালীর পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ জানান, গ্রেফতার অপরাধীদের বিষয়ে পটুয়াখালী জেলা পুলিশ তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। এদের মধ্যে দুজন এর আগেও পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:০২:২৩   ১৯৪ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ