ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মনপুরায় জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে আলোচনা সভা

মনপুরায় জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে আলোচনা সভা


মনপুরা ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ মার্চ ২০২৫


 মনপুরায় জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে আলোচনা সভা

ভোলা: মনপুরায় জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালী, মহড়া ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এই আয়োজন করা হয়।

সোমবার (১০ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা আমীমুল ইহসান জসিম, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহতাব উদ্দিন ভূঁইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুর রহমান।

সভায় ঘূর্ণীঝড় প্রস্তুতি কর্মসূচী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের টিম লিডার ও কর্মিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে।

এসময় আরও উপস্থিত ছিলেন, দূর্যোগ প্রস্ততি কর্মসূচীর উপজেলা ডেপুটি টিম লিডার আলহাজ্ব ডা: কামাল হোসেন, হাজীর হাট ইউনিয়ন টিম লিডার মোশারেফ হোসেন, ফিল্ড টিম লিডার হাফেজ আব্দুর রহিম ও সিপিপি ওয়ার্লেস অপারেটর মোঃ শহীদুল ইসলাম প্রমূখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:১৮:১৯   ১৫৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ