ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ মার্চ ২০২৫


 কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
গাজীপুর: কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কালীগঞ্জ দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে এই কর্মসূচি পালন করা হয়। উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর কালীগঞ্জ ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে নিভাতে হবে সেই দৃশ্যগুলো বাস্তবিকভাবে দেখানো হয়। গ্যাস সিলিন্ডারে যখন আগুন লাগে তখন সাহস করে হাত দিয়ে আগুন নিভানো যায়। ডাম দিয়ে গ্যাস সিলিন্ডারের অগ্রভাগের মুখ বন্ধ করে দিলে আগুন নিভে যায়। পাটের বস্তা ভিজিয়ে আগুনের উপরে রাখলে আগুন নিভে যাবে। উপজেলা পরিষদ চত্বরে সকলের উপস্থিতিতে আগুন নিভানো এই মহড়া কর্মসূচি পালন করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
তারপর ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর অনুপ কুমার সিংহ, ফায়ার সার্ভিসের সাব অফিসার আবু বকর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এম.এ আকাশ, জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, উপজেলা প্রশিক্ষণ অফিসার মো.রাকিবুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসের হিসাবরক্ষক লিটন আহমেদ প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৪:০৯   ২১১ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ