ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে স্থায়ীভাবে বহিস্কারের জন্য কারণ দর্শানোর নোটিশ

নবীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে স্থায়ীভাবে বহিস্কারের জন্য কারণ দর্শানোর নোটিশ


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: সোমবার, ১০ মার্চ ২০২৫


নবীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে স্থায়ীভাবে বহিস্কারের জন্য কারণ দর্শানোর নোটিশ

হবিগঞ্জ:  নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আল আমিন তালুকদারকে আওয়ামী দোসর, দলীয় শৃংখলা ভঙ্গ ও চাদাবাজির অভিযোগের ভিত্তিতে তাকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্দেশনা মোতাবেক হবিগঞ্জ জেলা আহবায়ক ও সদস্য সচিব কেন তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না সেই মর্মে ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর জন্য শোকজ করা হয়েছে । অন্যতায় তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে।

নোটিশে নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুন্ম আহবায়ক আল আমিন তালুকদারকে বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নবীগঞ্জ উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীল পদে আসীন থেকে,বিতর্কিত কর্মকাণ্ড দ্বারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, হবিগঞ্জ জেলার আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

উল্লেখ্য যে গত বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুন্ম আহবায়ক আল আমিন তালুকদারকে বহিস্কারের দাবি জানিয়ে জাতীয়তাবাদীদল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর কাছে আবেদন করেছেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য ও জাতীয়তাবাদী যুবদলের ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান। গতকাল লন্ডনে জাতীয়তাবাদীদল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর কাছে সরাসরি ইমেল করেন। এছাড়া তিনি উক্ত অভিযোগের কপি অবগতির জন্য দলের কেন্দ্রীয় কার্য্যালয়, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ , ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং হবিগঞ্জ জেলা আহবায়ক ও সদস্য সচিবকে কপি করেন গতকাল বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এর প্রেক্ষিতে গতকাল সোমবার রাতে তাকে লিখিত ভাবে শোকজ নোটিশ পাঠানো হয়।

অভিযোগে বলেন, একজন নির্যাতিত কর্মী হিসাবে একটি বিষয় অবগতি করার জন্য আপনার সুদৃষ্টি কামনা করছি। আমাদের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সেচ্ছাসেবক দলের যুন্ম আহবায়ক আল আমিন তালুকদার, তার সহযোগিরা ৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তন পর থেকে নবীগঞ্জের বিভিন্ন অফিস আদালত, বালু মহালে ও মিথ্যা মামলা সাজিয়ে চাঁদাবাজি ও মামলা বানিজ্য করে যাচ্ছে। উপজেলা সেচ্ছাসেবক দলের যুন্ম আহবায়ক আল আমিন তালুকদার আগের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ছিলো। বর্তমানে সে উপজেলা সেচ্ছাসেবক দলের যুন্ম আহবায়ক পরিচয়ে চাঁদাবাজি করছে।

সে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় লীলা ফুলা সামান্য আহত হয়। উক্ত ঘটনার ভিডিও পুলিশের হাতে রয়েছে এবং আমার কাছে সংরক্ষিত আছে। মোটর সাইকেল একসিডেন্ট (দুর্ঘটনার) সংবাদ পরদিন বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশ হয় এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছেও সেই রিপোট রয়েছে। ঘটনার তিনদিন পর আল আমিন তালুকদার বাদী হয়ে নবীগঞ্জ থানায় ৮ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসী হামলার মামলা করেন। উক্ত মামলায় নবীগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সভাপতি, সাবেক সভাপতি, ইউপি চেয়ারম্যানসহ অনেক সচেতন মহলের লোকজনকে আসামী করা হয়।

ঘটনায় নবীগঞ্জ এর সুশীল সমাজে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মিথ্যা সাজানো মামলা হওয়ার কারনে পুলিশ মামলাটি নথিভুক্ত করেননি। এঘটনার মুল কারন হলো তার মামলা বানিজ্য করা। এনিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া বিরাজ করছে। সুশীল সমাজ ও জনতার মধ্যে এই মামলার ঘটনা নিয়ে নানা আলোচনা সমালোচনা বিরাজ করছে। ইতিমধ্যে উপজেলা সেচ্ছাসেবকদলের যুন্ম আহবায়ক আল আমিন তালুকদারে ছবি আওয়ামীলীগ নেতাদের সাথে ফেসবুকে ভাইরাল হয়েছে। এই বিষয়টি বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়া সংবাদ প্রকাশ হয়েছে।

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সেচ্ছাসেবক দলের যুন্ম আহবায়ক আল আমিন তালুকদার, তার সহযোগিদের এর কথা মতো মিথ্যা মামলা না নেয়ার কারনে তাদের নেতৃত্বে ওসিসহ প্রশাসনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল নবীগঞ্জে হয়েছে এই বিষয়টি পত্র পত্রিকায় এসেছে। এদের কারনে দলের চরম দুর্নাম হচ্ছে। দলের মান সম্মান ও ইমেজ রক্ষার স্বার্থে এদেরকে তদন্তমুলক ভাবে দল থেকে বহিস্কার করার জন্য দাবি জানাচ্ছি। এভাবে চলতে থাকলে এদের কারনে দলের চরম ক্ষতির সম্ভাবনা রয়েছে। তিনি তার অভিযোগটি তার নিজস্ব ফেসবুক আইডিতে পোষ্ট করেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:২৭:২৯   ২৬৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ