ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ডাকাতি করতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা ধরা

ডাকাতি করতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা ধরা


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫


 ডাকাতি করতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা ধরা
পটুয়াখালী: কলাপাড়ায় ডাকাতির চেষ্টাকালে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) রাত ১টার দিকে নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের সরকার বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ। কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন, কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মাকসুদ মজুমদার ও নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন। উভয়েই পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।
জানা গেছে, রাত ১টার দিতে দেশীয় অস্ত্র নিয়ে ১০-১২ জনের একটি ডাকাত দল সরকার বাড়ির নীল কান্ত সরকারের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় পার্শ্ববর্তী ঘরের লোকজন বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় মাকসুদ ও মনিরকে আটক করে। দলের বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, ‘আটক মাকসুদ মজুমদার চুরি-ডাকাতির ঘটনায় আগে থেকেই পুলিশের সন্দেহের তালিকায় ছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
এ বিষয়ে কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রুহুল আমিন ঢালী বলেন, ইতোমধ্যে নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেনকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাকসুদ মজুমদারকে বহিষ্কারের জন্য পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের নিকট সুপারিশ করা হয়েছে। আজ সন্ধ্যার মধ্যে বহিষ্কারাদেশ আসবে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিতে কোনো দুষ্কৃতকারীর স্থান হবে না।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৪২:২৪   ২৮৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ