ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » যুবদল নেতার বাড়িতে অগ্নি সংযোগের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

যুবদল নেতার বাড়িতে অগ্নি সংযোগের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫


যুবদল নেতার বাড়িতে অগ্নি সংযোগের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুর: সালথায় যুবদল নেতা হাচান আশরাফের বাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগের মামলায় উপজেলা আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে নকুলহাটি গ্রামের মৃত জয়নুদ্দিন মোল্লার ওরফে জয়নাল আবেদিন মোল্লার ছেলে।

সালথা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি সকাল ১০টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা জাকির মোল্লা, বিএনপি নেতা নাসির মাতুব্বর, ও তার কয়েকশত সমর্থক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে যুবদল নেতা হাসান আশরাফের দোতলা বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং তার একটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়।

এ সময় হাসান আশরাফের সমর্থক স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মাজেদ মোল্যার দুটি ঘর, ইউনুস মোল্যা দুটি ঘর, বিভাগদী গ্রামের শহীদ সরদারের বাড়ি ঘর ও শফিকের একটি দোকান ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় তিনটি মামলা হয়। এই তিন মামলার এজাহারনামীয় আসামি ছিলেন জাকির হোসেন মোল্লা। এই ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, ২টি বিস্ফোরক দ্রব্য আইন ও ১টি মারামারি মামলায় এজাহার নামীয় আসামি ছিলেন সালথা উপজেলার আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মোল্লা।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে আটঘর ইউনিয়নের পুটিয়া বাজার এলাকা থেকে সালথা থানার এসআই প্রশান্ত কুমার মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে দুপুরে জাকির মোল্লাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:০১:২৩   ৩০৭ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ