ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে এক নারীকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা

পটুয়াখালীতে এক নারীকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫


 পটুয়াখালীতে এক নারীকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা

বরিশাল: পটুয়াখালীতে রিজিয়া বেগম (৫০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের দক্ষিণ বিঘাই গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
বড়বিঘাই ইউনিয়ন পরিষদের সদস্য মো. জিয়া বলেন, নিহত রিজিয়ার স্বামী আবদুর খালেক হাওলাদার দিনমজুর ও স্বল্প আয়ের মানুষ। রিজিয়া বেগম ঢাকায় গৃহপরিচারিকার কাজ করতেন। ঘটনার তিন দিন আগে তিনি ঢাকা থেকে নিজের বাড়ি আসেন। ঘটনার দিন স্বামী–স্ত্রী মিলে ইফতার করেন। ইফতারের পর স্বামী বাড়ির পাশের একটি মসজিদে নামাজ আদায় করতে যান।

নামাজ আদায় করে রাতে ঘরে ফিরে দেখেন, তাঁর স্ত্রী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। পরে তাঁর চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। রিজিয়ার দুই ছেলে ঢাকায় থাকেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন, ‘খুনের ঘটনার পর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের কার্যক্রম চলছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি। আশা করছি, শিগগিরই অভিযুক্ত ব্যক্তিরা আইনের আওতায় আসবে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৯:১৬   ২৫০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ