ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটকা মাছ খেয়ে এক শিশুর মৃত্যু,গুরুতর আহত ৩

পটকা মাছ খেয়ে এক শিশুর মৃত্যু,গুরুতর আহত ৩


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫


পটকা মাছ খেয়ে এক শিশুর মৃত্যু,গুরুতর আহত ৩

পিরোজপুর: কাউখালীতে বিষাক্ত পটকা মাছ খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে ও একই পরিবারের চারজন কে মুমূর্ষ অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিড়াপাড়া গ্রামের গোরাখাল এলাকার হানিফ সরদারের জামাই জেলে সোহাগ তার শিশু পুত্রকে নিয়ে প্রতিদিনের মতো বুধবার(১২ মার্চ) রাতে কচা নদীতে মাছ ধরতে যায় এ সময় তাদের জালে অন্যান্য মাছের সাথে আধা কেজি ওজনের একটি বিষাক্ত পটকা মাছ ধরা পড়ে।
জেলে সোহাগ তার শ্বশুর হানিফ সরদারের বাড়িতে মাছটি নিয়ে আসলে বাড়ির লোকজন মাছটিকে কেটে রান্না করে রাতে খায়ে ঘুমিয়ে পড়লে রাত ২টার সময় বাড়ির অধিকাংশ লোক অসুস্থ হয়ে পড়লে এদের মধ্যে ৫জনের বমি শুরু হলে তাদেরকে তাৎক্ষণিকভাবে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কামাল হোসেনের শিশুকন্যা ফাতেমার (৫) মৃত্যু হয়।
অন্য চারজন সোহাগের স্ত্রী শিখা বেগম (২০), কামাল হোসেনের স্ত্রী সাবিনা বেগম (২৫), হানিফ সরদারের স্ত্রী আকলিমার বেগম (৫৩) ও হানিফ সরদারের মেয়ে সুমনা আক্তার (১৩) অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদেরকে রাতেই তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আহমেদ জানান, শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। বাকিদের উন্নত চিকিৎসার জন্য আমরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু জানান, রাতে বিষাক্ত পটকা মাছ খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়লে এর ভিতরে একটি শিশু মারা যায় অপর চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৫:২৪   ৩১৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ